Nawsad Siddique Latest News : নওশাদ: রাজ্যকে ফের প্রশ্নবাণ হাইকোর্টের – nawsad siddique arrest case calcutta high court attacks in this issue


এই সময়: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেপ্তারিতে এ বার বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য। রাজ্যকে আদালতের প্রশ্ন, ৬৫ জন মামলা করেছেন হাইকোর্টে। গোলমালে এত জনের ভূমিকা প্রমাণ করতে পারবেন? সবাই গণ্ডগোলে যুক্ত, জানলেন কী করে? এই মামলায় গত শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও রাজ্যকে প্রায় একই রকম প্রশ্নে বিঁধেছিল।

Sagardighi By Election : ‘…আরও একজন আমার সঙ্গে যুক্ত হবে’, সাগরদিঘি উপনির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নওশাদের
আদালতের বিস্ময়, ফুটপাথের হকারকে ধরে সাক্ষী হিসেবে বক্তব্য নিয়েছে পুলিশ। যদি গোলমালই হয়ে থাকে, তা হলে হকার কী করে কান পেতে শুনলেন, ওই বিধায়ক পুলিশকে মারার জন্যে উস্কানি দিচ্ছেন? আদালতের বক্তব্য, কোনও ব্যক্তি হয়তো পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে গণ্ডগোল শুরু হয়েছে। তাঁর এই গণ্ডগোলে কী ভূমিকা থাকতে পারে?

Nawsad Siddiqui : ‘১২-১৫ হাজারে হাওয়ায় চটি নয়, ২ লাখের ঘড়িও পরি না’, আদালতে সহাস্য মন্তব্য নওশাদের
আবার প্রথমে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, রানি রাসমণি রোডের সভামঞ্চ থেকে পুলিশকে মারার উস্কানি দিয়েছেন বিধায়ক। কিন্তু তার কোনও রেকর্ডিং দেখাতে পারছে না রাজ্য। পরে বলা হচ্ছে, মঞ্চ থেকে নেমে রাস্তা অবরোধের সময়ে ওই সব কথা বলেছেন বিধায়ক। কোনটা ঠিক? রাজ্যের আইনজীবীরা তখন আদালতের কাছে সময় চান তথ্য-প্রমাণ দেওয়ার জন্যে। নওশাদের আইনজীবীরা বলেন, এর আগে সাত দিন রাজ্য সময় চাওয়ায় আদালত এ দিন অবধিই সময় দিয়েছিল।

Calcutta High Court : নিশীথের কনভয়ে ইট-বোমা, শুক্রবারের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
মামলাকারীর আইনজীবীকেও বিচারপতির প্রশ্ন, ‘যদি রাজ্য দেখায় যে নওশাদ সিদ্দিকির উস্কানিমূলক বক্তব্যের ফলেই গোলমাল, তা হলে?’ নওশাদের আইনজীবী দাবি করেন, পুলিশকে মারতে বলার কথাটাই মিথ্যে। কোনও প্রমাণ পুলিশ দেখাতে পারবে না বরং গত ২১ জানুয়ারি একাধিক জায়গায় আইএসএফ কর্মীদের আটকেছে তৃণমূলকর্মীরা। অভিযোগ করা হলেও পুলিশ কিছু করেনি।

Suvendu Adhikari : ‘৩৫৬ প্রয়োগ করে পুলিশের ক্ষমতা নিয়ে নিক কেন্দ্র’, নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু
সওয়াল-জবাবের মধ্যেই ল্যাপটপে নওশাদের ভাষণ শোনেন বিচারপতি বসাক। আদালতের প্রশ্ন, পুলিশকে মারতে বলা হচ্ছে, তেমন প্রমাণ কোথায়? রাজ্যের জবাব, সাক্ষীরা বলেছেন। বিচারপতি ফের প্রশ্ন করেন, ‘কে সাক্ষী? হকার? তিনি কী করে জানলেন? কোনও ভিডিয়ো নেই তো?’ রাজ্য যুক্তি দেয়, ভিডিয়ো ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

Coal Smuggling Case : বিকাশকে সুবিধা, জেল সুপার কোর্টের কোপে
আদালতের সবিস্ময় প্রশ্ন, তার কোনও কপি থাকবে না! রাজ্যের বক্তব্য, কপি নেই। একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁরা বলেছেন, নওশাদ পুলিশকে আক্রমণের নির্দেশ দিয়েছেন। রাজ্য আরও তথ্য-প্রমাণ দেওয়ার জন্য এক দিন সময় চায়। আজ, বৃহস্পতিবার ফের শুনানি ধার্য করেছে আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *