‘বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র’, পার্শ্বশিক্ষকদের বেতনবৃদ্ধিতে হাইকোর্টে সাফাই রাজ্যের PIL filed in Calcutta high Court over the salary of Para Teachers


অর্ণবাংশু নিয়োগী: ‘প্রতি অর্থবর্ষে বরাদ্দ কমাচ্ছে’। পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি মামলায় কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করল রাজ্য। ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। 

খাতায়-কলমে পার্শ্বশিক্ষক, কিন্তু কাজ করতে হয় পূর্ণ সময়ের শিক্ষকদের মতোই। অথচ বেতনে ফারাক বিস্তর! কত? রাজ্যে উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন  ১৬ হাজার, আর প্রাথমিকে ১৩ হাজার। কেন? মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।

এদিন মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানিতে রাজ্যের সওয়াল, ‘২০১৯-২০ অর্থবর্ষ থেকে পাশ্বশিক্ষকদের বেতনে ৫ শতাংশ হারে বরাদ্দ কমাচ্ছে। ফলে ১৩০০ কোটি টাকা আর্থিক বোঝা চেপেছে সরকারে ঘাড়ে’। সঙ্গে দাবি, ‘অন্য় রাজ্য়ের তুলনায় পশ্চিমবঙ্গে ভালো বেতন পান পাশ্বশিক্ষকরা’। শুধু তাই নয়, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে উচ্চ প্রাথমিক পার্শ্বশিক্ষকদের তালিকাও পেশ করা হয় আদালতে।

আরও পড়ুন: DA, Mamata Banerjee: ‘ডিএ দেওয়ার ক্ষমতা নেই’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে রাজ্যে বকেয়া ডিএ দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে আরও। ধর্মতলায় অনশনে বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান,  ‘ডিএ দেওয়ার ক্ষমতা নেই’।  বলেন, ‘আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডু কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *