টুইটে শুভেন্দুর দাবি, ‘খাজনার থেকে বাজনা বেশি।’ তাঁর সংযোজন, ‘একটি দেউলিয়া হয়ে যাওয়া সরকার রাজনৈতিক স্বার্থে জনগণের টাকা নয়ছয় করছে।’ বিধানসভার বিরোধী দলনেতা টুইট করে জানতে চেয়েছেন, ‘রাস্তাশ্রী’ প্রকল্পে বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ হবে? শুভেন্দু আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এই প্রকল্পকে প্রচারের হাতিয়ার করে তোলা হচ্ছে।
তাঁর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘প্রতি বছরই কোনও না কোনও ভোট থাকে। তাই বলে কি সরকারি কাজ বন্ধ থাকবে? আসলে বিজেপি ভালো কিছু দেখতে পারে না।’
