Calcutta High Court : ‘রাজ্যের আইন শৃঙ্খলার অবণতি হয়েছে’, কৌস্তভকে স্বস্তি দিয়ে লিখিত পর্যবেক্ষণ হাইকোর্টের – west bengal law and order situation worsened says calcutta high court justice rajasekhar mantha while giving instruction on koustav bagchi case


পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবণতি হয়েছে। বুধবার লিখিত আকারে এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এদিন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর মামলা ওঠে তাঁর বেঞ্চে। আইনজীবীর বিরুদ্ধে FIR-এর উপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশ, “আগামী চার সপ্তাহ এই মামলা স্থগিত থাকবে।” আর এই সংক্রান্ত নির্দেশ দিতে গিয়েই লিখিত আকারে বিচারপতি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতির কথা উল্লেখ করেন। যদিও তাঁর এই মন্তব্য বিরোধিতা করেছেন সরকারি কৌশলি। কিন্তু, বিচারপতি মান্থা তাঁর মন্তব্য প্রত্যাহার করেননি।

Koustav Bagchi : ‘যে কোনও মুহূর্তে হামলা হতে পারে’, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ কৌস্তভ

হাইকোর্টে স্বস্তি কৌস্তভের

কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে FIR-এর উপর স্থগিতাদের জারির পাশাপাশিই বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “আগামী চার সপ্তাহ এই মামলা স্থগিত থাকাকালীন কৌস্তভের বিরুদ্ধে নতুন করে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।” একইসঙ্গে মধ্যরাতে কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এই বিষয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে আদালতে রিপোর্ট পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার, মুখ খুললেন কংগ্রেস নেতা

কেন গ্রেফতার হয়েছিলেন

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছিল কৌস্তভ বাগচীকে। ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। মধ্যরাতে তাঁর ব্যারাকপুরের বাড়িতে প্রথম বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্ত হওয়ার পর আদালত চত্বরের বাইরেই মাথার সব চুল কামিয়ে ফেলেন কংগ্রেস নেতা। আইনজীবী কৌস্তভ বাগচী এরপরই হুংকার দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেব। যতদিন না এই স্বৈরাচারী সরকার গদিচ্যুত হচ্ছে, ততদিন আমার মাথায় একটি চুলও গজাব না। এটাই আমার প্রতিবাদের ভাষা। এটাই আমার শপথ।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে অধীর চৌধুরীর কাছে ক্ষমা চাইবেন, তারপর আমিও ক্ষমা চাইব।”

Kaustav Bagchi on DA Protest:’সরকার প্রতারণা করছে…’, বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মীদের ধরনা মঞ্চে কৌস্তভ
উল্লেখ্য, বাড়িতে হামলা হওয়ার আশঙ্কাও করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। এই মর্মে নিরাপত্তা চেয়ে ব্যারাকপুরের কমিশনারকে একটি মেলও করেন আইনজীবী এই কংগ্রেস নেতা (Congress Leader)। কৌস্তভ বাগচী বলেন, “আমি তৃণমূলের একটি সূত্র মারফত আমি খবর পেয়েছিলাম। ওরা আমার বাড়িতে হামলা করার একটি চক্রান্ত করেছে। যে কোনও মুহূর্তে আমার বাড়িতে হামলা চালাতে পারে। এই আশঙ্কা রয়েছে আমার। আর সে কারণেই আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *