Jisshu Sengupta: আন্তর্জাতিক মঞ্চে যিশু-কন্যা! ফ্যাশন শোয়ের র‍্যাম্পে ‘উমা’কে দেখে গর্বিত সৃজিত


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৃজিতের ‘উমা’ এখন মডেল। মুখে আত্মবিশ্বাস স্পষ্ট। ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা (Sara Sengupta)। যিশু-কন্যাকে দেখে গর্বিত সৃজিত (Srijit Mukherjee)। সারার ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে। বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকে সেখানে পৌঁছেছে আমাদের উমা। আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হাঁটল। এই সব তাঁর একার কৃতিত্ব। গর্বিত।’

আরও পড়ুন, Bonny Sengupta: ”এটাও কি কুন্তলের টাকায়?”, দুবাইয়ে ভিডিয়ো পোস্ট করায় কটাক্ষের মুখে বনি

বৃহস্পতিবার আন্তর্জাতিক এক ফ্যাশন ব্র্যান্ডের জন্য সেজে উঠেছিল মুম্বই। অনুষ্কা-বিরাট, সোনম কাপুর থেকে শুরু করে নামজাদা অভিনেতা ও শিল্পপতিরা বসেছিলেন অতিথি আসনে। তাঁদের সামনেই মডেল হয়ে হাঁটলেন সারা। গোটা বিশ্ব থেকে ১০০ জন মডেলকে বাছা হয়েছিল এই র‍্যাম্পে হাঁটার জন্য। সেখানেই জায়গা করে নিলেন যিশু তনয়া।

২০১৮ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’-য় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল সারাকে। এই ছবিতেই বাংলা ছবিতে ডেবিউ করেন সারা। তবে সেই ছোট্ট উমাই যে আজকের মার্জার সরণী মাতাচ্ছেন তা দেখে বোঝার উপায় নেই। ভাবতে পারেননি খোদ পরিচালকও। তাই উচ্ছ্বাস ও আনন্দ ব্যক্ত করেছেন সোশ্যাল পোস্টে। বে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মডেল হতে গিয়ে তাঁকে অনুশীলন করতে হয়েছে। কলকাতার সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের থেকে বেশ কিছুদিন প্রশিক্ষণ নেন সারা। শোয়ের রাতে তাঁর ঝলমলে আত্মবিশ্বাস, উপস্থিত অতিথিদের নজর কেড়ে নেয়। 

আরও পড়ুন, Maidaan Teaser: বড়পর্দায় রহিম সাহেবের চরিত্রে অজয় দেবগণ, পিকে-চুনির ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ফিরিয়ে আনল ‘ময়দান’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *