Kurmi Protest: শাসক থেকে মুখ ফেরাচ্ছে কুড়মি সমাজ? নেতাদের মুখে শুধু, ‘বঞ্চনা আর বঞ্চনা’ – kurmi protest for st status in west bengal benefits for opposition explained


কুড়মিরা (kurmi protest latest news today) তাদের দাবিতে অনড়। এদিকে রাজ্য সরকারও আপাতত আলোচনা করেই সমস্যা মেটাতে চাইছে। যদিও রফাসূত্র বেরনো তো দূর, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর কথা বলছেন কুড়মি সমাজের নেতারা। তাদের কথা শোনা না হলে আরও নানান জায়গায় স্টেশন ও রাস্তা অবরোধেরও হুমকি দেওয়া হয়েছে। তবে এসবের মধ্যে একটা জিনিস স্পষ্ট, শাসকদলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে কুড়মি সমাজের। আন্দোলন থেকে আপাতত সরে আসার ব্যাপারে অনেক নেতার আবেদন-অনুরোধেও তারা সারা দিতে রাজি হচ্ছে না।

Panchayat Pradhan: ‘মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি…’, ভাইরাল চিঠি নিয়ে মুখ খুললেন মেদিনীপুরের পঞ্চায়েত প্রধান

রাজ্য সরকার অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় সংশোধিত রিপোর্ট না পাঠানো পর্যন্ত এই অবরোধ-আন্দোলন অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মিরা। সংশোধিত সিআরআই রিপোর্টের দাবিতে ‘কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের’ ডাকে পয়লা এপ্রিল থেকে জঙ্গলমহলের জুড়ে শুরু হয়েছিল ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচি। ৪ এপ্রিল সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার অন্তর্গত খেমাশুলির কাছে কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কুড়মিরা। ঠিক তার পরের দিন অর্থাৎ ৫ই এপ্রিল থেকে খেমাশুলিতেই খড়গপুর ডিভিশনের খড়গপুর-টাটানগর শাখার রেললাইন অবরোধ করা হয় । ই রুটের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছিল এবং দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হয়। জাতীয় সড়ক অবরোধ হওয়া ইতিমধ্যেই ৭৮ ঘণ্টা হতে চলল এবং রেল বন্ধ হওয়া ৬০ ঘন্টা হতে চলছে।

Kurmi Protest: কুড়মি আন্দোলনে ট্রেন বাতিলে ভিন রাজ্যে আটকে ৫০ পরিবার, হোটেল বিল মেটাতে নিঃস্ব দশা
জাতীয় সড়ক এবং রেল বন্ধ হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । অবরোধ প্রত্যাহার করার জন্য কুড়মি সামাজিক সংগঠনের নেতৃত্বেরকে নিয়ে কলাইকুন্ডায় এক উচ্চপর্যয়ের বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কর্তারা। যদিও এই বৈঠক থেকে কোন সুরাহা হয়নি ।

প্রসঙ্গত, ২০১৯ সালে আদিবাসী কুড়মি সমাজ ঘোষণা করেছিল, লোকসভা ভোটে কুড়মিরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না।সংগঠনের পক্ষে তাঁরা দেশের সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, যাতে কুড়মিদের তফশিলি উপজাতি তকমা দেওয়ার বিষয়টি দলগুলি তাদের নির্বাচনী ইস্তাহারে রাখে। কিন্তু কেউ তাঁদের অনুরোধ রাখেনি। তাই তাঁরা কোনও দলকে সমর্থন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিল।

Kurmi Protest : তৃতীয় দিনে পড়ল কুড়মি বিক্ষোভ, আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি পুরুলিয়ায়
এবার তাঁরা আরও ক্ষুব্ধ। আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অর্থাৎ প্রধান নেতৃত্ব অজিত প্রসাদ মাহাতো বলেন, ‘একমাত্র অধীর চৌধুরী আমাদের বিষয়টি সংসদে তুলে ধরেছিলেন। না তৃণমূল না বিজেপি আমাদের জন্য কিছু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্টই গড়িমসি করছে। আর বিজেপি নেতা মন্ত্রীদের কাছে আমাদের কোনও গুরুত্বই নেই।’ কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো বলেন, ‘আমাদের আন্দোলনে যে পাশে থাকবে, পঞ্চায়েত ভোটে আমরাও তাদের পাশে থাকব। তৃণমূল সরকার তো আমাদের কথা ভাবছেই না। ‘ তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘ কেউ কেউ চাইছে আমাদের সঙ্গে কুড়মি সমাজের সম্পর্কের অবনতি হোক, কিন্তু তা হয়নি। ওদের বুঝতে হবে এটা আমাদের হাতে থাকলে মুখ্যমন্ত্রী এতদিন কখনই তা ফেলে রাখতেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *