Suvendu Adhikari : ‘ক্ষমতা থাকলে ঘিরে দেখাক…’, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর – suvendu adhikari attacks abhishek banerjee from purba medinipur mayna


Purba Medinipur News : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। আর এই লড়াইয়ে পুরোপুরি সম্মুখ সমরে রয়েছেন রাজ্য রাজনীতির দুই হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে শনিবার আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলেন, “BJP-র নেতাদের যেখানে দেখবেন ঘিরে প্রতিবাদ জানাবেন”। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের এদিনই জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari : এমনি সব বন্ধ DA দিতে গেলে সব বন্ধ হবে: শুভেন্দু
তিনি বলেন, “আমি ময়নায় রয়েছি। বাপের বেটা হলে আমাকে আটকে দেখাক। উনি তো আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। এসব যত করবে তত বিছিন্ন হবে। এই নোংরা রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। এসব ‘তোলাবাজ ভাইপো’ আমদানি করেছে”।

TMC BJP Clash : শুভেন্দুর সভার আগে ফের উত্তপ্ত খেজুরি, BJP কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পাশাপাশি এদিন নন্দীগ্রামের মন্ডল -৪ এর বিজেপির সভাপতি, সহ সভাপতি সহ বেশ কয়েকজনের ইস্তফার প্রসঙ্গে শুভেন্দু বলেন, “এই ধরনের খবর নিয়ে সংবাদ মাধ্যমের না বিচলিত হওয়াই ভালো। নন্দীগ্রামের হিন্দু সনাতনীরা সবাই মোদীজির সঙ্গে আছেন। আর তাদের সামনে থেকে নেতৃত্ব দেবে শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari Meeting : চন্দ্রকোণায় শুভেন্দুর সভা বাতিলের সিদ্ধান্ত পুলিশের, ক্ষোভ গেরুয়া শিবিরে
নন্দীগ্রামে ১৭ টি অঞ্চল আছে যার মধ্যে আমরা ১১ টি পাব। আর বাকি সংখ্যালঘু এলাকায় আমরা জিতব কি না জানি না। তবে সাগরদীঘির মতন যে তৃণমূল জিতবে না এটাও বলে রাখছি”। বারবার করে তৃণমূলের উচ্চ নেতৃত্বের উত্তরবঙ্গে যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আগামী ১২ তারিখে কালিয়াগঞ্জে গিয়ে দেখিয়ে দেব উত্তরবঙ্গের মানুষ কার সঙ্গে আছেন”।

Suvendu Adhikari Anubrata Mondal: ‘কেষ্ট ছিলেন মঙ্গলকোটের মুখ্যমন্ত্রী, …আলালের ঘরের দুলাল’, কটাক্ষ শুভেন্দুর
এদিনের সভাতেও শুভেন্দু এসেছিলেন ‘নো ভোট টু মমতা’ টি-শার্ট পড়ে। আর মঞ্চ থেকেই তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বানানোর নিদান দেন। তিনি বলেন, “বিধানসভা ভোটে আমি একা লড়ে ওনাকে নন্দীগ্রাম থেকে হারিয়েছি। আর একটা কাজ আছে, যেটা আমি একা পারব না।

Mamata Banerjee : চাকরি ‘বিক্রি’: ফের নিশানায় অধিকারীরা
আপনাদের সবার সঙ্গ লাগবে। রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে হবে”। এদিন ময়নার বাকচায় BJP-র জনসভার আয়োজন করা হয়. সেই সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা BJP-র সভাপতি তপন ব্যানার্জি, ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটর অশোক দিন্দা সহ অন্যান্যরা। এদিন ময়নার সভামঞ্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন BJP-তে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি তপন ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *