SSKM Hospital : এসএসকেএমে টিকিট এবার কিউআর কোডে – qr code system launched by sskm hospital


এই সময়: সরকারি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে গেলে টিকিট করাতে হয়। তার জন্য দাঁড়াতে হয় লম্বা লাইনে। তার পর সেখানে রোগীর যাবতীয় তথ্য দেওয়ার পর তৈরি হয় টিকিট। ফলে, এই গোটা প্রক্রিয়ায় অনেকটা সময় লাগে। এই সমস্যা বেশি হয় এসএসকেএমের মতো হাসপাতালে, যেখানে রোগীর সংখ্যা সব চেয়ে বেশি।

Duare Sarkar Medhashree : দুয়ারে সরকার ক্যাম্পেই মেধাশ্রীতে আবেদনের সুযোগ, কত টাকা স্কলারশিপ পাবে পড়ুয়ারা?
এই টিকিট করার প্রক্রিয়ায় তাই সময় বাঁচানোর লক্ষ্যে এ বার কিউআর কোড ব্যবস্থা চালু করল এসএসকেএম। সোমবারই টিকিটের নতুন ব্যবস্থা চালু হয়েছে ওই হাসপাতালে। এসএসকেএমে এ দিন যে ৮,৭৬৪ টিকিট কাটা হয়, তার মধ্যে ১১৮টি টিকিট তৈরি হয়েছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে।

Duare Sarkar : দুয়ারে সরকারে আবেদন পূরণে এগিয়ে এলেন পুরপ্রধান, আপ্লুত গ্রামবাসীরা
হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন বিভাগের সামনে ডাক্তার দেখানোর জন্য কিউআর কোডের ছবি থাকছে। স্মার্টফোনে সেই কিউআর কোড স্ক্যান করে নিলে যে ফর্ম খুলবে, সেটি পূরণ করতে হবে আধার নম্বরের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন তথ্য, চিকিৎসকের বিভাগ ও তারিখ দিয়ে। ফর্ম পূরণ করার পর মিলবে একটি রেজিস্ট্রেশন নম্বর।

Kolkata Municipal Corporation : জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে মিউটেশন বাড়ি বসেই! দুয়ারে পরিষেবা নিয়ে ভাবনা কলকাতা পুরসভার
নির্দিষ্ট কিয়স্কে গিয়ে সেই নম্বর জানালে সেখান থেকে টিকিটের প্রিন্টআউট বেরোবে। পাইলট প্রকল্প হিসেবে আপাতত এসএসকেএমে চালু হয়েছে এই ব্যবস্থা। পরে অন্যত্রও চালু হবে বলে স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *