গত শুক্রবার দুপুর থেকে বিধায়কের বাড়িতে ঘাঁটি গেড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যে বিধায়কের বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার হয়েছে নথি ভর্তি চারটি ব্যাগ। সিঁদুরের কৌট থেকে উদ্ধার হয়েছে পেন ড্রাইভ। একটি হার্ড ডিস্ক ও OMR সিটও মিলেছে।
এদিকে সিবিআই তদন্তের মাঝেই নিজের তিনটে মোবাইল পুকুরে ছুড়ে দিয়েছিলেন বিধায়ক। একটি মোবাইল আগেই বাজেয়াপ্ত করেছে সিবিআই। পুকুরের জল মরতেই পাওয়া গিয়েছে আরও একটি মোবাইল। এবার আরও একটি মোবাইল উদ্ধারে চলছে পুকুরে নেমে তল্লাশি চলবে।
জানা গিয়েছে, জীবনকৃষ্ণ সাহাকে ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুর্ননির্মাণ করতেই মিল মোবাইলের সূত্র। গোয়েন্দারা তৃণমূল বিধায়ককে ছাদে নিয়ে গিয়ে ঢিল ছুঁড়তে বলেন। ঢিলটি পুকুরের যে অংশে গিয়ে পড়ে সেই দূরত্ব হিসেব করে খোঁজ চালাতেই মেলে মোবাইল। প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বাড়িতে সিবিাইয়ের নজরবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক।
আরও তথ্যের রিফ্রেশ করুন…
