কেমন থাকবেকলকাতার আবহাওয়া?
কলকাতার তাপমাত্রাও একধাক্কায় অনেকটা কমেছে। স্বস্তির খবর, আজই শহরে ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৯ শতাংশ এবং সর্বনিম্ন ২৯ শতাংশ।
ইদের দিন বিকেল বা সন্ধ্যায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রবি থেকে মঙ্গলেও ভিজতে পারে তিলোত্তমা। একইসঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গেরআবহাওয়া?
২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্য উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রা অনেকটাই কমবে।
শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের জন্য স্বস্তি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। ২৩ এবং ২৪ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস।
কেমন থাকবেউত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বস্তি ফিরতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গেও তাপমাত্রা জনিত অস্বস্তি অনেকাংশে কমবে। ফিরতে চলেছে স্বস্তি। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম। অর্থাৎ গত কয়েক দিনের পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ।
