Rain In West Bengal: ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া! আজও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস – west bengal districts may witness rainfall today


West Bengal Weather Update হলকা গরম হাওয়া অতীত। রাতে ‘ঠান্ডা ঠান্ডা’ আবহাওয়ায় ঘুম। আবহাওয়ার ‘হৃদয় পরিবর্তন’-এ ক্রাশ খাচ্ছে রাজ্যবাসী। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। মঙ্গলবার অর্থাৎ আজ পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মঙ্গলের সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিনও শহরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update Today : অবশেষে স্বস্তির বৃষ্টি! শনিবার ভিজবে একাধিক জেলা
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। মোটের উপর স্বস্তি দিচ্ছে শহরের আবহাওয়া।

সপ্তাহান্তে ফের একবারকলকাতায় হাওয়া বদলের সম্ভাবনা। শুক্র এবং শনিবার শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

Rain In Kolkata : ইদের দিনেই স্বস্তির খবর, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবেদক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও থাকছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে অবশ্য পরিস্থিতি বদলাতে পারে। সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা কমবে।

বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে।

West Bengal Rain : আর মাত্র কয়েক ঘণ্টা! কলকাতা সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
উত্তরবঙ্গেকেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। শুধু তাই নয়, ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

Kolkata Rain : কলকাতায় ঝেঁপে নামবে বৃষ্টি, ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া!

Digha Rainfall : ঘন মেঘের স্বস্তির বৃষ্টি, প্রাণ জুড়াল দিঘার

উপরের দিকের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। হাওয়া বদল কবে?
শনি এবং রবিবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিকভাবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে আগের মতো তাপপ্রবাহের সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *