বাংলায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পজ়িটিভ ২৫৪ জন।
হাইলাইটস
- গত ১২ দিনে বাংলায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা অন্তত চার গুণ বেড়েছে
- লাগাতার বাড়তে বাড়তে ক্রমে ১০০ ও ২০০-র গণ্ডিও টপকেছে
- মঙ্গলবার দেখা গেল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পজ়িটিভ ২৫৪ জন
দেশে অবশ্য সংক্রমণের চেহারাটা একটু হলেও কমেছে। গত কয়েক দিন যেখানে করোনায় রোজ ১১-১২ হাজার আক্রান্ত হচ্ছিলেন, সেখানে মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, একদিনে ৬,৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, সব রাজ্যের রবিবারের তথ্য সোমবার রাতে যেহেতু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে পৌঁছয় এবং সেই তথ্যই যেহেতু মঙ্গলবার মন্ত্রক প্রকাশ করে, তাই এতটা কম আক্রান্ত বলে মনে হচ্ছে। রবিবার, ছুটির দিনে টেস্ট সর্বত্রই কম হয়। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন দেশে ৬৩,৩৮০ জন। দেশের সার্বিক সাপ্তাহিক পজ়িটিভিটি রেট অবশ্য (৫.৪২ শতাংশ)।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
