Nadia: নাবালিকাকে যৌন নিগ্রহ, নগ্ন ছবি তুলে ভাইরাল করার হুমকি! গ্রেফতার যুবক


অনুপ কুমার দাস: নাবালিকাকে জোর করে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়,  আরও অভিযোগ, ওই নাবালিকার নগ্ন ছবি তুলে রেখে হুমকি দেওয়া হয়। নাবালিকাকে এই বলে হুমকি দেওয়া হয় যে, শারীরিক নির্যাতনের কথা কাউকে বললে সেই নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। 

ঘটনা নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত গোপীনাথপুর এলাকার। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করে আজ পুলিস। শনিবার রাতে ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস আসিক শেখ নামে ওই যুবককে গোপীনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে। 

নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, এই মাসের ৩ তারিখ সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় ওই যুবক নাবালিকাকে জোর করে একটি মাঠে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে ও নগ্ন ছবি তুলে রাখে। এরপর ওই যুবক নাবালিকাকে হুমকি দেয় এই কথা কাউকে বললে এই ছবি ভাইরাল করে দেওয়া হবে। তারপর ওই যুবক নাবালিকাকে বাড়ির সামনে রেখে দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। তখন মা প্রশ্ন করতেই সব সত্যি কথা খুলে বলে ওই নাবালিকা। মেয়ের মুখ থেকে সব কথা শোনার পরই শনিবার ওই নাবালিকার মা থানায় অভিযোগ করেন। তারপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিস। রবিবার ধৃতকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা  হয়।

আরও পড়ুন, Hooghly: বাবা-মায়ের ঝগড়া, মর্মান্তিক পরিণতি ছেলের, মিলল পচাগলা দেহ!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *