Najam Sethi clarifies PCB position in Asia Cup and World Cup venue controversy


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআই ও পিসিবি-র মধ্যে ঝামেলা কিছুতেই কমছে না। বরং টানাপোড়েন অব‌্যাহত। পাকিস্তানের দাবি, আসন্ন এশিয়া কাপের প্রথম রাউণ্ডের অন্তত চারটি ম্যাচ তাদের দেশে আয়োজন করতে দিতে হবে। তেমনটা না হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার কড়া হুমকি দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান নজম শেঠী। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় বোর্ড পরিষ্কার বলে দেয় যে, তারা পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না। বরং এশিয়া কাপ অন‌্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে।

সমাধান হিসেবে হিসেবে প্রথমে পাকিস্তান ‘হাইব্রিড মডেল’ সামনে নিয়ে আসে। যেখানে ভারত নিজেদের ম‌্যাচ অন‌্যত্র খেলবে। আর পাকিস্তানে হবে বাকি দেশের ম‌্যাচ। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি‌ সদস‌্যরা সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেয়। সূত্র মারফত জানা গিয়েছিল, এই প্রস্তাবে সায় ছিল না ভারতেরও। এশিয়া কাপ একেবারে অন্য কোনও দেশের সরিয়ে দেওয়া হোক, সেটাই বিসিসিআই-এর দাবি ছিল। 

আরও পড়ুন: Nitish Rana, IPL 2023: ‘বোলার’ নীতীশ রানার জন্যই লজ্জার হার, মেনে নিলেন ভেঙ্কটেশ আইয়ার

আরও পড়ুন: Virat Kohli and Sachin Tendulkar: ‘আইডল’ সচিনের রেকর্ড ভাঙলে কেমন অনুভূতি হবে? অকপটে জানিয়ে দিলেন বিরাট

এর পরেই পাকিস্তান বোর্ড ‘হাইব্রিড মডেল’ নিয়ে প্ল‌্যান বি নিয়ে আসে। যেখানে বলা হয়, অন্তত প্রথম রাউন্ডের চারটে ম‌্যাচ দিতে হবে পাকিস্তানকে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল খারিজ করে দেয়। এরপরেই পাকিস্তান দাবি করে বসে যে বাবর আজমরা এশিয়া কাপ খেলবে না। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ছেড়েও বেরিয়ে যাবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *