Bikash Bhavan : বিকাশ ভবনের ছাদের একাংশ ভেঙে জখম ১ – a part of the roof of bikash bhavan building in salt lake collapsed suddenly 1 injured


এই সময়: আচমকা ভেঙে পড়ল সল্টলেকের বিকাশ ভবনের ছাদের একাংশ। সোমবার বেলা দেড়টা নাগাদ সাউথ ব্লকের পাঁচতলার ছাদের একাংশ ভেঙে পড়ায় অভিজিৎ ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি আহত হন। তাঁর মাথায় ও পায়ে চোট লেগেছে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দমকলের একটি গাড়ি। ওই গাড়িটি দমকল বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার এক আধিকারিক ব্যবহার করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ছাদের অংশ ভেঙে পড়ার সময়ে নীচে সেভাবে কেউ না থাকার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Kolkata Fire : রাজভবনের পাশের বহুতলে আগুন, বেরিয়ে এলেন উদ্বিগ্ন রাজ্যপাল
বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ছাড়াও দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিস রয়েছে। সেই কারণেই বহু মানুষ কাজের জন্য এই অফিসে আসেন। এদিনের দুর্ঘটনায় যিনি আহত হয়েছেন সেই অভিজিৎ সোনারপুরের বাসিন্দা। একটি কাজের জন্য তিনি বিকাশ ভবনে এসেছিলেন। ওই সরকারি ভবনের নিরাপত্তা কর্মীরা অভিজিৎকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলছেন, ‘হঠাৎ করেই যে মাথায় কী পড়ল, তা বুঝতে পারিনি। শুধু মনে হচ্ছিল, আর বোধহয় বাঁচব না।’ বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Raj Bhavan Fire : ২ ঘণ্টা ধরে জ্বলছে রাজভবন সংলগ্ন বহুতল, রাজ্যপাল বোসের পর ঘটনাস্থলে মমতাও
এই প্রথম নয়, মাস তিনেক আগেও বিকাশ ভবনের উত্তর দিকের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তবে ওই ঘটনায় কেউ আহত না হলেও দমকলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে বিকাশ ভবনের নিরাপত্তা। অবিলম্বে বেহাল অংশগুলি মেরামতের দাবি তুলছেন কর্মীরা। বিকাশ ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর। এই দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই খারাপ অংশগুলো মেরামত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *