BJP Worker Abhijit Sarkar : মাথার দাম ছিল ৫০হাজার! CBI-এর হাতে গ্রেফতার BJP কর্মী খুনে অভিযুক্ত ২ – cbi arrested 2 in connection with bjp worker abhijit sarkar murder


West Bengal News : BJP কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও দুজনকে। বুধবার কেষ্টপুর থেকে এই দুজনকে গ্রেফতার করে CBI। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা ছিল CBI-এর। পাপিয়া বারিক ও সঞ্জয় বারিক কে অভিজিৎ সরকার খুনের ঘটনায় গ্রেফতার করলো CBI।

Coal Smuggling Case : ‘আমি নির্দোষ…ফাঁসানো হয়েছে’, জামিন পেয়েই দাবি বিকাশের
তদন্তভার CBI-এর হাতে আসার পরে যে পাঁচজনের নামে তথ্য দেওয়ার জন্য CBI পুরস্কার ঘোষণা করেছিল, এরা তাদের মধ্যেই দুজন। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের দাবি, “ধৃত দুজন কেষ্টপুরে গা ঢাকা দিয়েছিল, এবং সেখানে একটি সেন্টের কারখানায় তারা কাজ করত”।
বিশ্বজিৎ সরকারের কথা অনুযায়ী, বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে তিনি নিজে ওই কারখানার সামনে অপেক্ষা করছিলেন। তারপর অভিযুক্তদের সেই কারখানায় ঢুকতে দেখে তিনি CBI-কে ফোন মারফত সেই খবর জানান। CBI-এর টিম পৌঁছে যায় কেষ্টপুরের সেই কারখানার সামনে।

Coal Scam : কয়লা পাচার কাণ্ডে ফের ধরপাকড়! এবার সিবিআইয়ের জালে ECL-র প্রাক্তন ডিরেক্টর
তারপর সেখান থেকেই এই দুজনকে আটক করে CBI। ধৃতদেরকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে CBI দফতরে নিয়ে আসা হয়েছে। CBI দফতরে ঢোকার সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন পাপিয়া বারিক। তিনি এই বিষয়ে বলেন, “একটা সাধারন মানুষ কি কাউকে খুন করতে পারে”? তবে মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের দাবি, ধৃতরাই তার ভাইকে মারছিল।

CBI Director Praveen Sood: নতুন বস পাচ্ছে CBI, কে এই IPS প্রবীণ সুদ?
তিনি বলেন, “এই দুজন আমার ভাইকে মারার ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত। একথা আমি CBI কেও জানিয়েছি। আজ আমি খবর পাই এদের ব্যাপারে। তারপর নিজে গিয়ে নিশ্চিত হওয়ার পরে CBI অফিসারদের জানাই এই দুজনকে নিয়ে। তারপর তাঁরা গিয়ে গ্রেফতার করেন এই দুজনকে”।

Tapan Dutta : CBI দফতরে তপন দত্তের স্ত্রী-কন্যা, তদন্তে অসহযোগিতায় ফের রাজ্যকে তোপ
উল্লেখ্য, গত পয়লা ফেব্রুয়ারি ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির BJP কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে শিয়ালদহ আদালত। অভিযুক্তদের মধ্য়ে ১০ জন সেই মুহূর্তে CBI হেফাজতে ছিল। বাকি ১০ জন পলাতক ছিল।

২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির BJP কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় BJP কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় CBI-এর হাতে। ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *