Birbhum News : বীরভূমে ঝড়ের তাণ্ডব, মাঝরাতে কাঁচা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর – a child died in birbhum after the mud house collapsed in the night storm


West Bengal News : বুধবার বীরভূম জেলা জুড়ে হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। আর সেই কারণে ক্ষতিও হয়েছে বেশ কিছু। গতকাল বজ্রাঘাতে একজন চাষির মৃত্যুর পর, ঝড় বৃষ্টির দাপটে কাঁচা বাড়ি ভেঙে তার তলায় চাপা পড়ে এবার প্রাণ গেল এক শিশুর। এই ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও তিনজন। বুধবার গোটা জেলা জুড়েই লক্ষ্য করা যায় ঝড় ও বৃষ্টির দাপট।

Thunder Storm And Rain: প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাঘাত রোমান্সে, গাছের নীচে আশ্রয় নিতে মর্মান্তিক পরিণতি যুগলের
সকালে বজ্রাঘাতে মৃত্যু হয় জয়দেব মাহারা নামে এক ব্যক্তির (৪৬)। মূলত, বেলা দুটোর দিকে তিনি যখন মাঠের কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন সেই সময়ই বজ্রপাতের শিকার হন তিনি। ঝড় বৃষ্টি থেমে গেলেও তিনি বাড়ি না ফেরায় যখন পরিবারের লোক তাঁকে খুঁজতে যায় তখন তাঁরা দেখতে পান মাঠেই পড়ে আছে তাঁর দেহ। এই বিষয়ে জয়দেবের পরিবারের এক সদস্য জানান, “জয়দেব মাঠে চাষাবাদের কাজ করতেন। অন্যান্য দিনের মতো বুধবারও তিনি সকালের দিকে মাঠে চাষের কাজে গিয়েছিলেন।

Howrah News : মামাবাড়িতে বেড়াতে এসে সব শেষ! গাছের ডাল চাপা পড়ে মৃত্যু ফুটফুটে আফরিনের
হঠাৎ করেই ঝড় নামে এলাকায়। ঝড় বৃষ্টি থামার অনেকক্ষণ পরেও যখন তিনি বাড়ি ফেরেননি, তখন আমরা খুঁজতে বেরোই তাঁকে। মাঠের কাছে গিয়ে দেখি তাঁর নিথর দেহ পড়ে রয়েছে”। অন্যদিকে বুধবার গভীর রাতে মুরারই থানার কনক পুরে ঝড় ও বৃষ্টির কবলে পড়ে একটি কাঁচা বাড়ি ধূলিসাৎ হয়ে যায়।

Jhargram Weather : হঠাৎ আঁধার হল ঝাড়গ্রামের আকাশ, প্রবল ঝড় বৃষ্টি জেলায়
সেই সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন চারজন। কিন্তু প্রবল বৃষ্টিতে ঘরের ভিত নরম হয়ে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় বাড়িটি। আর তাতেই চাপা পড়ে যান এক দিনমজুর, তার স্ত্রী ও দুই কন্যা। এক কন্যা স্ত্রী ও দিনমজুরকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, উদ্ধার করেও বাঁচানো যায়নি আড়াই বছরের শিশু সংগীতা কোনাইকে।

Power Outage : ঝড়ের কারণে জায়গায় জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, কন্ট্রোল রুম থেকে তদারকি বিদ্যুৎমন্ত্রীর
মুরারই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় এক বাসিন্দা জানান, “ওই পরিবার বরাবর কাঁচা বাড়িতেই থাকত। দিন আনা দিন খাওয়া মানুষ এখানে সবাই। কাল রাতে যে এত ভয়ানক ঝড় বৃষ্টি হবে সেটা কেউই ভাবিনি।

রাতেই বাড়িটি ভেঙে পড়ে। আওয়াজ পেয়ে আমরা গিয়ে দেখি সবাই মাটির নিচে চাপা পড়ে গিয়েছেন”। কয়েকদিন আগেও জেলায় যে ভয়ানক ঝড় হয়েছিল, সেই সময় বাজ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল রামপুরহাট শহরের কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *