Victorial Memorial Kolkata : বাগান-মিউজিয়াম থেকে আকর্ষণীয় লেজার শো, শনিবার বিনামূল্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরার সুযোগ – victoria memorial in kolkata offering free entry for all the visitors on saturday


চোখ বন্ধ করে কলকাতা শহরের চিত্র পরিকল্পনা করলে প্রথমে যা ফুটে উঠবে তা হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। বৈচিত্রময় এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাস। তার মধ্যেই অন্যতম এই শৌধটি। ব্রিটিশ আমলে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। আবার গ্রীষ্মকালের বিকেল কিংবা শীতের দুপুরে পিকনিক, একবার অন্তত ভিক্টোরিয়াল মেমোরিয়াল যাওয়া চাই ই চাই।

Kolkata Tourist Places : দর্শনীয় বহু জায়গার বিশদ তথ্য দিতে কলকাতা পুরসভার অ্যাপ
উইকএন্ডে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরার অভিনব অফার। শনিবার দিনভর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা যাবে বিনা পয়সায়। না লাগবে পার্কে ঢোকার এন্ট্রি ফি না মিউজিয়াম ঘোরার জন্য খসবে কোনও অর্থ।

Hajj 2023: অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ, হজে নয়া নির্দেশিকা সৌদি আরবের
আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদযাপিত হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম ডে। আর সেই উপলক্ষে শনিবার দিনভর ভিক্টোরিয়ায় অবাধ প্রবেশের সুযোগ। কোনও এন্ট্রি ফি ছাড়াই এদিন দলে দলে মানুষ ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারবেন।

Hajj Visa Cost : মুসলিম পর্যটকদের জন্য দুঃসংবাদ! টুরিস্ট ভিসা থাকলেও মিলবে না হজের অনুমতি
ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ জানাচ্ছে, ভিক্টোরিয়ার বাগান, মিউজিয়ামের গ্যালারি এবং হলে বিনামূল্যে প্রবেশ এবং নানা ঐতিহাসিক বিষয়বস্তু দেখার সুযোগ পাবেন দর্শকরা।

Habra WBTC Bus Service : ফলহারিণী অমাবস্যায় একবাসেই হাবড়া থেকে তারাপীঠ, জানুন ভাড়া-সময়
ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরের উপকন্ঠে অবস্থিত অন্যতম ফেভারিট ট্যুরিস্ট স্পট। দেশ বিদেশ থেকে বহু পরযটক কলকাতা ঘুরতে আসা মানেই, চেক বক্সের প্রথম নাম হয় ভিক্টোরিয়া। এর বাইরে ঘোড়ার গাড়ি চড়ার আনন্দ উপভোগ করতে চান সকলেই। কলকাতার যে কোনো প্রান্ত থেকে খুব অল্প সময়েই এই স্থানে পৌঁছে যাওয়া সম্ভব।

Ganga Aarati Kolkata Timing: গঙ্গা আরতি শেষে গরম গরম খিচুড়ি ভোগ, আয়োজন কলকাতাতেই
প্রচুর মানুষ সারাবছর এখানে ভিড় করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। অন্য দিনগুলিতে ভিক্টোরিয়ায় প্রবেশের জন্যে একটি নির্দিষ্ট মূল্যের টিকিট কাটতে হয় দর্শকদের। আবার যারা এখানে প্রাতঃরাশ করেন তাদের ক্ষেত্রে টিকিটের ব্যবস্থা অন্যরকম। বিশেষ দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে লেজার শো দেখান হয়। লেজারের আলোয় উঠে আসে অতীতের কলকাতার জীবন্ত ছবি। শহরের বিবর্তনের এই ধারাবিবরণী কলকাতার এক বিশেষ আকর্ষণও বটে।

আরও পড়ুন : Happy New Year : বর্ষশেষে কলকাতায় জনপ্লাবন! ভিড়ে চিড়িয়াখানাকে টেক্কা ইকো পার্কের

কিন্তু, এই শনিবারের জন্য সেই সমস্ত রকমের আকর্ষণই দেখার সুযোগ মিলছে একদম বিনামূল্যে। ফলে সকাল থেকেই দর্শকদের ভিড় উপচে পড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ।

কলকাতা এবং নিউ টাউনে গত কয়েক বছরে ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্তরাঁ, আলিপুর মিউজিয়ামের মতো বেশ কয়েকটি নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে। কিন্তু, আজও ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকর্ষণে চিরন্তন। কোন দর্শনীয় স্থান সপ্তাহের কোন দিন বন্ধ আর কোন কোন দিন খোলা, ক’টা পর্যন্ত সে সব জায়গায় প্রবেশের অনুমতি- এই সব তথ্য অনেকেরই অজানা। সেই তথ্য দর্শকদের কাছে পৌঁছে দিতে এ বার ‘মাই কলকাতা’ নামে নতুন একটি অ্যাপ আনতে চলেছে কলকাতা পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *