এগরা, বজবজের পর এবার দুবরাজপুর। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলকর্মীর বাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল। বিস্ফোরণের ফলে বাড়ির চালের একাংশ উড়ে গিয়েছে। এমনকী বাড়ির দেওয়ালের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এটাই ছিল, যে এর ফলে আশে পাাশের বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। বাড়িতে মজুত বোমা থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যদিও এখনও এই নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। বিস্ফোরণের তীব্র আওয়াজের ফলে ওই তৃণমূলকর্মীর প্রতিবেশী এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
Egra Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর আড়াইটে নাগাদ দুবরাজপুরের পঞ্চায়েতের ঘোড়াপাড়া এই ঘটনা ঘটেছে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে তৃণমূলকর্মী শেখ সফিকের বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সফিক পেশায় চাষি। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলের সক্রিয়কর্মী। বিস্ফোরণের পর দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁরা এখন বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করছে।
Egra Blast : এগরা যেন বারুদের পাহাড়! ডোবা থেকে বস্তা বস্তা বোমা তৈরির মশলা উদ্ধার গ্রামবাসীদের
স্থানীয় বাসিন্দাদের দাবি, সফিকের বাড়ির সিঁড়ির নীচে কমপক্ষে ৪০ থেকে ৫০টি বোমা মজুত করা ছিল। সেই বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বিস্ফোরণের ফলে চিলেকোঠার ছাদ প্রায় উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ঘটনা ঘটল তা খতিয়ে দেখেছে পুলিশ। তবে এই বিস্ফোরণে কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।
আরও জানতে রিফ্রেশ করুন…