Kajol, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকালেই কাজল লেখেন, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। এখানেই শেষ নয়, তিনি জানান যে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন তিনি। এহেন খবর সামনে আসতেই শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়(Social Media)। উদ্বিগ্ন হয়ে পড়ে ফ্যানেরা। অনেকেই তাঁদের চিন্তার কথা লেখেন। কেউ আবার অজয়ের সঙ্গে তাঁর বিচ্ছেদের সংশয়ও প্রকাশ করেন। অবশেষে সন্ধেবেলা সামনে এল নয়া তথ্য। নায়িকা নিজেই জানালেন নেপথ্যের সত্যিটা। যা দেখে রীতিমতো রেগে লাল নেটপাড়া।
আরও পড়ুন- Ayesha Shroff: প্রতারণার শিকার, ৫৮ লক্ষ টাকা খুইয়েছেন টাইগার শ্রফের মা আয়েশা…
ডিজনি প্লাস হটস্টারের (Disney+Hotstar) নয়া ওয়েব সিরিজ(Web Series) ‘দ্য ট্রায়াল’(The Trial)। সেই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজল। তাঁর পাশাপাশি এই সিরিজে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তকে। সেই সিরিজের ট্রেলার রিলিজ করবে আগামী ১২ জুন। তারই প্রচারে সকালে এই কাণ্ড ঘটিয়েছেন কাজল। যদিও এই কথা প্রকাশ্যে আসতেই তুমুল ট্রোল হতে থাকেন কাজল।
এক নেটিজেন লেখেন, ‘এ আবার কেমন পাবলিসিটি স্টান্ট’। অন্য এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই খারাপ পাবলিসিটি প্ল্যান’। আরেক নেটিজেন লেখেন, ‘কারা এসব প্ল্যান করে,খুবই খারাপ’। অন্য এক অনুরাগী লেখেন, ‘সারাদিন উদ্বিগ্ন ছিলাম, তুমি সুস্থ থেকো’। একদিকে যেমন একদল অনুরাগী চিন্তামুক্তির কথা লিখেছেন, সেরকমই বেশিরভাগ নেটিজেনই এই ধরনের প্রচারে বিরক্ত।
শুক্রবার সকালে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা একটি বার্তা পোস্ট করেন কাজল, যাতে লেখা ছিল, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটির মুখোমুখি’। ক্যাপশনে তিনি লিখেছেন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলাম। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। এমনকী এই পোস্টের পরেই কাজলের ইনস্টাগ্রাম থেকে উধাও সমস্ত ছবি।
আরও পড়ুন- Sonam Kapoor Birthday: সিনেমা নয়, আয়ের উৎস ভিন্ন! সোনমের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ছুঁই ছুঁই…
কাজলকে আগামীদিনে নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ সিজন ২-এ দেখা যাবে। এই অ্যান্থোলজিটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ, কঙ্কনা সেনশর্মা, আর বাল্কি এবং অমিত আর শর্মা। সুপর্ণ এস ভার্মা পরিচালিত সিবিএসের জনপ্রিয় শো ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণেও তাঁকে দেখা যাবে। শেষবার রেবতীর ‘সালাম ভেঙ্কি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এরই সঙ্গে আসছে ওয়েব সিরিজ দ্য ট্রায়াল, যা দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
