Sudipa Chatterjee: ‘আমি কখনও তোমার মা হতে পারব না’ অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশকে লিখলেন সুদীপা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছু বছর আগেই আইনি বিয়ে করেন অগ্নিদেব চট্টোপাধ্যায়(Agnidev Chatterjee) ও সুদীপা চট্টোপাধ্যায়(Sudipa Chatterjee)। অনেক বছর প্রেমের সম্পর্কে থাকার পর আইনি মতে বিয়ে করেন তাঁরা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর তাঁর জীবনে আসেন সুদীপা। তবে বাবার জীবনে নতুন মহিলাকে বিশেষ পছ্ন্দ করতেন না অগ্নিদেবের ছেলে আকাশ। শুক্রবার আকাশের জন্মদিনে পুরনো স্মৃতি রোমন্থন করলেন সুদীপা।

আরও পড়ুন- Kajol: কাজলের পোস্ট ঘিরে তুলকালাম নেটপাড়ায়, মুখ খুললেন অভিনেত্রী…

যে সময় অগ্নিদেবের জীবনে আসেন সুদীপা, সেই সময় বোর্ডিং স্কুলে পড়ত আকাশ। প্রথমদিন থেকেই আকাশকে ছেলের মতো ভালোবাসতেন সুদীপা। তবে তাঁকে বিশেষ পছন্দ করতেন না আকাশ। সুদীপা অবশ্য প্রথমেই তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পুরনো ছবি পোস্ট করে সেই স্মৃতিই রোমন্থন করেন সঞ্চালিকা।

তিনি লেখেন, ‘যখন আমি এই ছোট্ট ছেলেটাকে দেখি, তখন ও স্কুলে পড়ত। নিয়তি আমাদের একসঙ্গে এনেছে। তারপর আমরা বন্ধু হয়ে উঠি। কখনও আবার একে অপরের সমালোচক, কিন্তু বেশিরভাগ সময়েই আমরা একে অপরের শক্ত সাপোর্ট হয়ে থাকি। যদি তুমি পড়ে যাও, আমি তোমায় সামলে রাখব। যদি আমি পড়ে যাই, আমি জানি তুমি থাকবে। তোমার শর্তহীন ভালোবাসা ও সাপোর্ট আজীবন থাকবে। আমি আমাদের সম্পর্ককে কোনও নাম দিতে চাই না। আমি তোমার মা হতে পারব না। তুমি শুধু আমায় ‘এই জো’ ডেকো। জন্মদিনের শুভেচ্ছা। নতুন কয়েনের মতো চকচকে হও, গাছের মতো বেড়ে চলো আর যেমন হাসো তুমি, সেরকম হাসতে থাকো।’

আরও পড়ুন- Ayesha Shroff: প্রতারণার শিকার, ৫৮ লক্ষ টাকা খুইয়েছেন টাইগার শ্রফের মা আয়েশা…

জন্মদিনে আকাশের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করেছেন সুদীপা। তাঁরা একে অপরের বন্ধু, তা পোস্ট থেকে জানা গেছে প্রথমে কেমন ছিল তাঁদের সম্পর্ক? সুদীপা জানান, প্রথমে আকাশ যখন হস্টেল থেকে আসত, তখন বাবার বান্ধবী হিসাবে সুদীপাকে একেবারেই মেনে নিতে পারেনি। একদিন সুদীপাই আকাশকে বলেন, ‘তোমার মায়ের জায়গা আমি কখনও নেব না। কিন্তু আমরা ভাল বন্ধু তো হতে পারি। সে দিনই ও চমকে যায়’। তবে আকাশের সঙ্গে সুদীপার সম্পর্কই ভালো নয়, তাঁর পুত্র আদিদেবের সঙ্গেও দাদা আকাশের খুব ভালো সম্পর্ক। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে তাঁদের ছবি দেখা যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *