Mukul Roy : ‘মনেই নেই…’, ২ বছর আগে আজকের দিনে তৃণমূলে ঘরওয়াপসি ভুলেছেন মুকুল – mukul roy forgets about joining in trinamool congress in 2021 after two years says his son


দিনটা ছিল ২০২১ সালের ১১ জুন। বাংলার রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন মুকুল রায়। চার বছর BJP করার পর ফের তৃণমূলে ঘরওয়াপসি হয়েছিল বাংলার রাজনীতির চাণক্যর। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পড়েছিলেন তিনি। ঠিক দু’বছর পর এই ঘটনা নিয়ে কী বলছেন মুকুল রায়?

Mukul Roy Health Update: স্মৃতিশক্তির সমস্যা! দিল্লি থেকে ফিরে ‘আনফিট’ মুকুল?
মুকুলের ভ্রান্তিবিলাশসেই দিনের পর কেটে গিয়েছে দু’টো বছর। গঙ্গে দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় বর্তমানে অসুস্থ। সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে। আর তার মধ্যেই তিনি ভুলেছেন ঘটা করে তৃণমূলে প্রত্যাবর্তনের কাহিনিও।

আজ থেকে দু’বছর আগে তৃণমূল ভবনে ঘটে যাওয়া একটা মুহূর্তও মনে নেই মুকুল রায়ের। এমনটাই জানাচ্ছেন ছেলে শুভ্রাংশু রায়। এই সময় ডিজিটালের পক্ষ থেকে খোঁজ নেওয়া হল মুকুল রায়ের স্বাস্থ্যের।

Mukul Roy Amit Shah : অমিত শাহকে স্বাগত জানালেন মুকুল রায়? ফ্রেঞ্চ কাট দাড়ি আর সাদা পাঞ্জাবিতে এয়ারপোর্টে কে?
জবাবে শুভ্রাংশু বলেন, “না বাবার কিছুই মনে নেই। তৃণমূলে ফিরে এসেছিলেন সেই বিষয়টাই হয়ত মনেই নেই। দিনটা সম্পর্কে কিছুই মাথায় নেই।”

প্রসঙ্গত, মাঝে হঠাৎ দিল্লিযাত্রা করেছিলেন মুকুল রায়। বঙ্গ রাজনীতিতে নাটকীয় মোড় তৈরি করেন তিনি। জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছেন। BJP-র সঙ্গে থেকেই ফের সক্রিয় রাজনীতিতে ফেরত আসতে চান। তাঁর এ হেন দাবিতে তাজ্জব বনে যায় রাজনৈতিক মহল।

Mukul Roy : ১২ দিন পর বঙ্গে মুকুল, BJP না তৃণমূল? কলকাতায় ফিরে মুখ খুললেন মুকুল
শুধু তাই নয়, দিল্লিতে দাঁড়িয়ে মুকুল রায় বলেছিলেন, “তৃণমূলে কোনওদিন ছিলাম না, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না।” সাদা পাঞ্জাবি এবং গেরুয়া জ্যাকেট পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন রাজনীতির চাণক্য।

মুকুল রায়ের দাবি ছিল, “আমি সবসময় BJP-র সঙ্গে থাকব। দল আমাকে যে কাজ দেবে, তাই করব।

এরপর অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর কেই খোঁজ নেয়নি মুকুলের। ছেলের কথায়, “দলের তরফে কেউ ফোন করে খোঁজ নেয়নি। বাবাও কাউকে নিজে থেকে ফোন করেননি।” তবে BJP-র তরফে থেকে এর মধ্যে বাবার সঙ্গে কেউ যোগাযোগ করেছেন কি না, তা জানা নেই শুভ্রাংশুর।

Mukul Roy Health : কতটা সুস্থ মুকুল রায়? এই সময় ডিজিটালের হাতে মেডিক্যাল রিপোর্ট
মুকুলের ঘরওয়াপসিপ্রসঙ্গত, ২০১৭ সালে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায়। এরপর তিনি BJP-তে যোগদান করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৯ টি আসনে জয়লাভ করে BJP। নেপথ্যে মুকুল রায় ফ্যাক্টর কাজ করেছিল বলেই দু’য়ে দু’য়ে চার করেন রাজনৈতিক কারবারিরা।

একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। BJP-র টিকিটে লড়ে জয়ীও হন মুকুল রায়। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের কিছুদিনের মধ্যেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায়।

Mukul Roy Interview : ‘সম্পূর্ণ সুস্থ, তৃণমূলের বিরুদ্ধেই তো লড়াই’, BJP-তে যোগদান চূড়ান্ত করলেন মুকুল!
কেমন আছেন মুকুল রায়? এদিন শুভ্রাংশু বলেন, “বাবা খুব একটা ভালো নেই। একইরকম রয়েছেন। অপারেশনের পর মস্তিষ্কের ভারসাম্য, কিডনির সমস্যা মিটেছে। কিন্তু, ভুলে যাওয়ার রোগ এখনও রয়েছে। ডিমেনশিয়ার কোনও ওষুধ নেই। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।”

তবে কি সক্রিয় রাজনীতিতে আর ফিরবেন না মুকুল রায়? শুভ্রাংশুর উত্তর, “রাজনীতি তো করতে চাইছেন। কিন্তু, যদি ভুলে যান তাহলে মানুষের কাজ করবেন কী করে? রাজনৈতিক বিষয়গুলিই যদি ভুলে যায় তাহলে কি রাজনীতি করা যায়?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *