WB Panchayat Election 2023 : কমিশনের নির্দেশ, ৬ জেলায় রাজ্য পুলিশের ‘স্পেশ্যাল ফোর্স’ মোতায়েনের সিদ্ধান্ত নবান্নের – west bengal government decided to deploy specialised force in six police district across west bengal election23


মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালতে থাক্কা খাওয়ার পরের দিনই নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহার, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বীরভূম, বারুইপুর পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা ও পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতে এক কোম্পানি করে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হবে। জরুরি ভিত্তিতে এই বিশেষ বাহিনী নিয়োগের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

WB Panchayat Election : সুপ্রিম কোর্ট ফেরানোয় বন্ধ রাস্তা, জেলা প্রতি ১ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রের দ্বারস্থ কমিশন
প্রশাসন সূত্রে খবর, স্পেশালাইজড ফোর্স বা বিশেষ বাহিনীর মধ্যে সাধারঁণত র‌্যাফ, কমব্যাট ফোর্সের মতো রাজ্য পুলিশের বিশেষ বাহিনী থাকে। যে কোনও ধরনের উত্তেজনা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস রোধে সক্ষম এই বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন পর্বে এই ছয়টি পুলিশ জেলা থেকে সবথেকে বেশি অভিযোগ এসেছিল। সেই কারণের জরুরি ভিত্তিতে এই জেলাগুলিতে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ধরনে বিশৃঙ্খলা প্রতিরোধে এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বলে, রাজ্য প্রশাসন সূত্রে খবর।

WB Panchayat Polls : কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি! হাইকোর্টে আবেদন রাজ্যের
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগ থেকেই রাজ্য পুলিশের উপর অনাস্থা দেখিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি, সিপিএম ও কংগ্রেসের মতো বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তবে ভোট ঘোষণার দিনই রাজ্য পুলিশের উপর আস্থা প্রকাশ করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সিদ্ধান্তে বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

WB Panchayat Election : প্রাথমিক শিক্ষক-প্যারা টিচার-মেডিক্যাল অফিসারদের ভোটের কাজ থেকে অব্যাহতি, সিদ্ধান্ত
সওয়াল জবাব শেষে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দাখিল করা হয় স্পেশাল লিভ পিটিশন। মঙ্গলবার দাখিল করা এসএলপি খারিজ করেছে শীর্ষ আদালত। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না। শীর্ষ আদালতের নির্দেশের পরই বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। প্রত্যেক জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *