Panchayat Election 2023 : রাস্তার দাবিতে গাজোলে ভোট বয়কটের ডাক, বুথে গেলেই ১০ হাজার টাকা জরিমানা! – malda gazole voter call for vote boycott on the demand of water and road ahead of panchayat election 2023


ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির পাহাড় জমা হয়, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয় না। তৈরি হয় না রাস্তা, মেলে না পরিশ্রুত পানীয় জল। আর তাই এবার ভোট বয়কটের পথে হাঁটলেন মালদার গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আর শুধু তাই নয়, কেউ যদি ভোট দিতে যান তাহলে তাঁকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। এই বিষয়ে ইতিমধ্যেই গ্রামে পোস্টারিংও করেছেন বাসিন্দারা

Bankura Panchayat : বসেছে পাইপ, কিন্তু পড়ে না জল! পঞ্চায়েতের মুখে চরম সিদ্ধান্ত বাঁকুড়ার গ্রামবাসীদের
জানা গিয়েছে, এই অঞ্চলে বড় জগদীশপুর এলাকার নানাহাট থেকে বেলতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে নেই কোনও পাকা রাস্তা। যে রাস্তা দিয়ে গ্রামের বাসিন্দারা চলাফেরা করেন, সেটিও সামান্য বৃষ্টিতেই হাঁটাচলার অযোগ্য হয়ে ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। আর এখানেই শেষ নয়, অভিযোগ গ্রামে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও। পুকুরের জলই একমাত্র ভরসা। আর সেই কারণেই এবার ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীদের।

Panchayat Election : রাস্তার কারণে ভাঙছে বিয়ে, কন্যাদানে গররাজি পাত্রীপক্ষ! ক্ষোভে ভোট বয়কট গ্রামবাসীদের
গ্রামবাসীদের অভিযোগ
এই প্রসঙ্গে গ্রামের এক তরুণী রত্না দেবনাথ বলেন, ‘আমাদের মূলত ৩টি সমস্যা। রাস্তা ঠিক নেই। গ্রামে প্রায় ৫০টি বাড়ি, তারা জলের ব্যবস্থা সঠিকভাবে পাচ্ছে না। কিছু কিছু জায়গায় বিদ্যুদের ব্যবস্থা হয়েছে। তবে সব বাড়িতে এখনও হয়নি। বর্ষায় সাইকেল নিয়ে যাতায়াত করা যায় না। স্কুল কলেজ যাতায়াত করা যায় না। অনেকে পড়ে গিয়ে আহতও হন। বয়স্ক ও শিশুদের হাঁটাচলায় অসুবিধা হয়। লালমাটির রাস্তা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি।’

West Bengal Panchayat Election 2023 : প্রতিশ্রুতিই সার! রাস্তা নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক মহিষাদলে
গ্রামের অপর এক বাসিন্দা সন্তোষী বর্মন বলেন, ‘সমস্যার কথা ব্লকে জানান হয়েছে, অঞ্চলে জানান হয়েছে, অনেক নেতাদেরকেও জানান হয়েছে। নেতারা অনেক আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন, কিন্তু ভোট পেরিয়ে গেলে আর চেনেন না। রাস্তাঘাটে দেখা হলে, জিজ্ঞাসা করলে নানা ধরনের অজুহাত দিচ্ছেন। এই রকমই চলে আসেছে দীর্ঘদিন ধরে।’ আর সেই কারণেই এবার তাঁরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সন্তোষী বর্মন।

Panchayat Election 2023 : বেহাল রাস্তা-জলের অভাব! ভোট বয়কটের ডাক মহিষাদলে
প্রসঙ্গত, বিগত বছরগুলিতেও বিভিন্ন সময় নানান দাবিতে ভোট বয়কটের পথে হাঁটাতে দেখা গিয়েছে মানুষকে। বেশিরভাগ সময়ই অভিযোগ উঠেছে এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এবার ফের একবার সেই পথেই হাঁটতে দেখা গেল মালদার গাজোলের বড় জগদীশপুর এলাকার মানুষকে। এখন দেখার গ্রামবাসীদের এই দাবির প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করে কি না রাজনৈতিক দলগুলি। নাকি শেষ পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় থাকেন গ্রামবাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *