State Election Commission writes letter to Center for more 465 company central force


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাহিনী চেয়ে চিঠি কমিশনের। এবার ৪৬৫ কোম্পানি বাহিনী চেয়ে কমিশন চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। এখন এই ৪৬৫ কোম্পানি বাহিনী যদি কেন্দ্র মঞ্জুর করে দেয়, তাহলে রাজ্যে পঞ্চায়েত ভোটে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াবে ২২+৩১৫+৪৮৫ অর্থাৎ ৮২২ কোম্পানি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপেই হবে রাজ্যে পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। তারপরই ২২ জেলার জন্য় প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। কিন্তু বিরোধীদের দাবি, রাজ্যে বুথের সংখ্যা  ৭৪ হাজার। সেক্ষেত্রে যদি ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তাহলে প্রতি বুথের জন্য় থাকবেন মাত্র ১ জন জওয়ান! ফের মামলা দায়ের করা হয় হাইকোর্টে। গতকাল, বুধবার সেই মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পড়ে কমিশন। 

স্রেফ পর্যাপ্ত নয়, ২০১৩ সালে যে সংখ্যাক কেন্দ্রীয় বাহিনী ছিল, তার থেকে বেশি বাহিনী চাইতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সময়সীমা বেঁধে দেয় ২৪ ঘণ্টা। সঙ্গে বিচারপতির কড়া মন্তব্য, ‘নির্বাচন কমিশনার যদি চাপ সামলাতে না পারেন তাহলে পদ ছেড়ে দিন। সে ক্ষেত্রে নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল’। এরপরই হাইকোর্টের নির্দেশে মেনে কমিশন চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। চিঠি দিয়ে ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় কমিশন! 

কিন্তু সেই ৮০০ কোম্পানি বাহিনীর পুরোটাই আবার মঞ্জুর করেনি কেন্দ্র। কমিশনের চাওয়া ৮০০ কোম্পানির বদলে পঞ্চায়েত ভোটে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে তা চিঠি দিয়ে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর বাকি অন্য রাজ্যের পুলিস। ২২ কোম্পানি বাহিনী অবশ্য আগেই মঞ্জুর করেছে কেন্দ্র। 

এখন কেন্দ্র ৮০০ বাহিনীর বদলে মাত্র ৩১৫ কোম্পানি বাহিনী দিতেই বিজেপিকে বিঁধেছে তৃণমূল। ৮০০ চেয়ে মিলল ৩১৫ কোম্পানি! শুভেন্দু, সুকান্তদের লাফালাফি কোথায় গেল? এবার অমিত শাহকে বাহিনী দিতে বলুন। কটাক্ষ হানে তৃণমূল। যার পালটা বিজেপি দাবি করে, ধাপে ধাপে আরও আসবে। এবার দেখার, কমিশনের নতুন করে চাওয়া আরও ৪৬৫ বাহিনীর পুরোটাই কেন্দ্র মঞ্জুর করে কিনা!

আরও পড়ুন, Panchayat Election 2023: হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী..

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *