ভাইরাল দিশা পাটানির প্রথম অডিশনের ভিডিয়ো, ১৯ বছরের অভিনেত্রীকে দেখে চেনা দায়!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বলিউড সেনসেশন দিশা পাটানি(Disha Patani) তাঁর গ্ল্যামারাস ইমেজ ও ফ্যান ফলোয়িং-এর দৌলতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। সুশান্ত সিং রাজপুত ও কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর প্রথম ছবি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির হাত ধরেই বলিউডে তাঁর অভিষেক। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ মিলিয়ন।

আরও পড়ুন-Road Accident: মর্মান্তিক! ভয়াবহ পথ দুর্ঘটনায় পা হারালেন ২৪ বছরের অভিনেতা…

সম্প্রতি দিশা পাটানির প্রথম অডিশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে একটি সাদা বোর্ড, তার ওপর লেখা রয়েছে তাঁর ব্যক্তিগত কিছু তথ্য। এতে তার বয়স লেখা রয়েছে। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর এবং উচ্চতা ছিল ৫ ফুট ৮.৫ ইঞ্চি। অডিশন শুরু করার আগে দিশা নিজের সাইড এবং ফ্রন্ট প্রোফাইলের জন্য পোজ দেন।

সেই ভাইরাল ভিডিয়োয় কমেন্ট করেছেন তাঁর ফ্যানেরা। একজন লিখেছেন, ‘এই হাইটের কারণেই দিশা সিনেমায় সুযোগ পেয়েছে।’ কেউ আবার লিখেছেন, প্লাস্টিক কোয়ালিটি। ভিডিয়োতে দিশার পরনে একটি ডেনিমের হাফ প্যান্ট ও সাদা ভেস্ট। অডিশনেই বেশ কনফিডেন্ট দেখাচ্ছে দিশাকে।

ধোনির বায়োপিকের পর বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন তিনি। টাইগার শ্রফের সঙ্গে বাগী ছবিতে দেখা যায় তাঁকে। এছাড়াও সলমান খানের সঙ্গে রাধে ও মলং ছবিতে তিনি নজর কাড়েন। তাঁর শেষ ছবি ভিলেন টু-তেও জন আব্রাহামের বিপরীতে দেখা যায় দিশাকে। প্রজেক্ট কে ছবিতেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে যোদ্ধা। খুব শীঘ্রই দক্ষিণী ছবিতে পা রাখছেন তিনি। সুপারস্টার সুরিয়ার ছবিতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- Ritabhari Chakraborty Birthday: মধ্যরাতে সারপ্রাইজ মৈনাকের! কেক-ওয়াইন-স্ট্রবেরি দিয়ে জন্মদিন সেলিব্রেশন ঋতাভরীর…

টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেমও ছিল বলিউডের চর্চ্চিত বিষয়। বলিউডের অন্যতম সেরা কাপল মনে করা হত টাইগার শ্রফ(Tiger Shroff) ও দিশা পাটানিকে। দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে কখনও সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু ডিনার ডেট থেকে শুরু করে হলিডে-তে একসঙ্গে দেখা গেছে তাঁদের। অফিসিয়ালি ঘোষণা না করলেও তাঁদের প্রেমের গল্প সকলেরই জানা। নানা সাক্ষাৎকারে সেই সম্পর্কের কথা সামনেও এসেছে। এই জুটিকে পছন্দ করে ফ্যানেরাও। শোনা যায় গত বছরের শুরুতেই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা।

আরও পড়ুন- Death Threat To Salman: সলমানকে খুন করবই, সাক্ষাৎকার দিয়ে ঘোষণা গ্যাংস্টার গোল্ডির

বর্তমানে তাঁরা দুজনেই সিঙ্গল। ২০১৭ সালে একে অপরের প্রেমে পড়েছিলেন দিশা ও টাইগার। ২০১৮ সালে তাঁদের একসঙ্গে দেখা যায় বাঘী টু ছবিতে। এছাড়াও একটি সিঙ্গল মিউজিক ভিডিয়োতে দেখা যায় এই জুটিকে। বাঘী থ্রিতে দিশা অভিনয় না করলেও সেই ছবিতে একটি গানে ঝড় তুলেছিলেন দিশা ও টাইগার।তবে বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে। তাঁরা একে অপরের ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়াতে একে অপরের পোস্টে কমেন্টও করছেন। সম্পর্কে ইতি টানলেও তাঁদের বন্ধুত্ব রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *