Kharagpur IIT : খড়গপুর IIT-তে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই এল বি এস হলের কমন রুম – fire breaks out at kharagpur iit lbs hall on saturday midnight


মধ্যরাতে খড়গপুর IIT-তে আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই IIT খড়গপুরের এল বি এস হলের কমন রুম। জানা গিয়েছে, রবিবার ভোর রাত তিনটে নাগাদ হঠাৎই IIT লাল বাহাদুর হলের কমনরুমে আগুন লেগে যায়। আর এই আগুনের জেরে পড়ুয়াদের বেডিং সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই যায়।

সূত্রের খবর, রবিবার ভোর রাতে কালো ধোঁয়ায় ভরে যায় এল বি এস হলের কমন রুম। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এরপর খড়গপুর এবং সালুয়া থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং প্রায় এক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বেশকিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

United Arab Emirates Fire : দাউদাউ করে জ্বলছে বহুতল! বিধ্বংসী অগ্নিকাণ্ডের দৃশ্য ভাইরাল, দেখুন ভিডিয়ো
এই ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কী ভাবে লাগল এই আগুন? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও ঠিক কী কারণে এই আগুন ধরল তা খতিয়ে দেখার জন্য উপযুক্ত তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্টার্নশিপের জন্য আসা ছাত্র সূর্যে দিপানের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল খড়গপুর IIT-তে। খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

IIT Kharagpur : ফয়জানকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক ছাত্রের রহস্যমৃত্যু আইআইটি খড়গপুরেজানা গিয়েছে, কেরালার বাসিন্দা সূর্যে দিপান খড়গপুর IIT-তে পা রেখেছিলেন ইন্টার্নশিপের জন্য। তিনি আর কে হলেথাকতেন। সেখান থেকেই তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁকে তৎক্ষনাৎ খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, ওই ছাত্রের দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঠিক কী কারণে মৃত্যু হল ওই পড়ুয়ার, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

Indian Railways: ওডিশার রেল বিপর্যয় থেকে শিক্ষা! বিশেষ সিগন্যালিং সিস্টেম তৈরি করবে আইআইটি খড়গপুর
এর আগেও ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে খড়গপুর। ফয়জান আহমেদ নামক অসমের এক বাসিন্দা তথা খড়গপুর IIT-র ছাত্রের মৃত্যুর ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। কয়েক মাস আগে তাঁর দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়।

খড়গপুর IIT-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন এই ছাত্র। গত বছর ১৪ অক্টোবর তাঁর দেহ উদ্ধার হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *