Calcutta High Court : এত রক্ষাকবচে আগেই কেন আপত্তি নয়: কোর্ট – now accused are applying to extend the protection period after panchayat election


এই সময়: পঞ্চায়েত নির্বাচনের আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দলমত নির্বিশেষে বিভিন্ন মামলায় অভিযুক্ত রাজনৈতিক কর্মীদের ১৫ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল। তাতে তখন কোনও আপত্তি করেনি রাজ্য সরকার। ভোট মিটতেই এখন সেই সব অভিযুক্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াতে আবেদন করছেন। আর তাতে তুমুল আপত্তি রাজ্যের। যা নিয়ে প্রবল বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত। বর্তমানে বিচারপতি মান্থার এজলাসের মামলা শুনানির ভার রয়েছে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চেই।

DA Case In Supreme Court Update : ‘দীর্ঘ শুনানির প্রয়োজন’, সুপ্রিম কোর্টে ফের পিছল DA মামলা
এ দিন তেমন একটি মামলায় রাজ্য ও রক্ষাকবচের আবেদনকারীদের আইনজীবীদের তর্কবিতর্কের মধ্যে বিচারপতি সেনগুপ্তের বিরক্ত মন্তব্য, ‘এত রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। এই সব মামলা আমি রিলিজ করে দেবো। শুধু বিরোধী দলনেতারই ২৭-২৮টা মামলা। তার উপরে এই রকম আরও গোটা দশেক মামলা! শুধু রাজনৈতিক মামলাই শুনে যাব নাকি!’ রাজ্যকে বিচারপতির প্রশ্ন, যখন ভোটের আগে এত এত রক্ষাকবচ কোর্ট দিয়েছিল, তখন কেন রাজ্য তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যায়নি?

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন, বৃহত্তর বেঞ্চ বসাচ্ছে হাইকোর্ট
অভিযুক্তদের ভোটের আগেও যে স্ট্যাটাস ছিল, ভোটের পরেও তাই। তখন যদি এই ভাবে রক্ষাকবচ দেওয়ায় রাজ্য সমর্থন করে থাকে, তা হলে এখন কীসের আপত্তি! পূর্ব মেদিনীপুরের ১০ আবেদনকারীর রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদনে মামলায় এ দিন শেষ পর্যন্ত আদালত রাজ্যকে হলফনামা দেওয়ার জন্যে দু’সপ্তাহ সময় দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *