Abhishek Banerjee Mamata Banerjee: লোকসভা ভোটের আগে হাইভোল্টেজ একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সভা। সেই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বড় কর্মসূচির ঘোষণা। সেই ঘোষণার পরই বক্তব্য রাখতে উঠে সামান্য বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন শহিদের মঞ্চ থেকে সারা রাজ্যে, জেলায় জেলায়, ৩৪১ ব্লকে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট সকাল ৬টা থেকে কর্মসূচি শুরুর ডাক দেন তৃণমূল সেকেন্ড-ইন-কম্যান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষের পরই বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” অভিষেক বলেছে গোটা রাজ্য, আমি বলব ব্লকে করতে। বুথ হিসেবে নয়। আর যার বাড়ি ঘেরাও করবে বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকের অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাঁকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ। সেভাবেই যেন করা হয়।”
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন..
