CV Ananda Bose : ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে ব্যবসা রাজ্যে…ফাঁসি হওয়া উচিত’, বিস্ফোরক রাজ্যপাল – cv ananda bose governor of west bengal says racket of reusing expired medicine going on in state


ফের বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির একটি চক্র চলছে বলে একটি অনুষ্ঠান থেকে মন্তব্য করেন রাজ্যপাল। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। রাজ্যপালের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ওষুদের উপর নয়া লেবেল সেঁটে তা বিক্রি করে লাভবান হচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ীরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। এই নিয়ে তাঁর দফতরে একটি ইমেলও এসেছে বলে জানিয়েছেন তিনি। এই অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

West Bengal Assembly : মিলল রাজ্যপালের সম্মতি, সোমবার থেকেই শুরু বিধানসভা অধিবেশন
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘রাজভবনে আমার দফতরে একটি ইমেল এসেছে। সেই ইমেলে অভিযোহ করা হয়েছে রাজ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির একটি চক্র চলছে। আপনাদের আশেপাশে এই চক্র সক্রিয় রয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধে নয়া লেবেল লাগিয়ে তা বিক্রির জন্য কলকাতা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কোটি কোটি টাকার ব্যবসা। নতুন ওষুধ হিসেবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। এই ব্যবসায় নিরীহ মানুষের জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমি আশ্বাস দিচ্ছি এই অভিযোগের তদন্ত হবে। এই ব্যবসার সঙ্গে যুক্তদের ফাঁসি দেওয়া উচিত।’

West Bengal Tourism : নন্দিনীর অপসারণ! পর্যটন নিগমে এলেন ইন্দ্রনীল-সায়ন্তিকা
আরও জানতে কিছুক্ষণ পর রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *