ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন BJP-র শঙ্কুদেব পণ্ডা। এই নিয়ে মুখ খুলেছিলেন নুসরতও। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এই অভিনেত্রী।
এবার ফ্ল্যাট বিতর্কে প্রথম মুখ খুললেন যশ দাশগুপ্ত। নুসরত জাহানের পাশে দাঁড়ালেন তিনি। তাঁকে ED তলব করবে না আত্মবিশ্বাসের সঙ্গে বললেন নুসরতও।
এবার ফ্ল্যাট বিতর্কে প্রথম মুখ খুললেন যশ দাশগুপ্ত। নুসরত জাহানের পাশে দাঁড়ালেন তিনি। তাঁকে ED তলব করবে না আত্মবিশ্বাসের সঙ্গে বললেন নুসরতও।
নুসরতের পাশে দাঁড়িয়ে ঠিক কী বললেন যশ দাশগুপ্ত?
তিনি বলেন, “বিষয়টি আদালতে গড়িয়েছে। কে কী বলছে তাতে কিছু যায় আসে না। আগে কোর্ট কিছু বলুক। তারপর এই নিয়ে মন্তব্য করব।” টলিপাড়ার এই জনপ্রিয় নায়ক আরও বলেন, “সময় প্রমাণ দেবে।” কিন্তু, এরই মধ্যে কি ED-র তলব?
এই প্রশ্নের জবাবে নুসরতের পাশে দাঁড়ান যশ। তাঁকে ডাকা হবে না বলে মন্তব্য করেন তিনি। একই সুর শোনা গিয়েছে নুসরতের কণ্ঠেও। তিনি বলেন, “ED আমাকে ডাকবে না।”
