Calcutta High Court : ‘লকেট চট্টোপাধ্যায় বলেই এতকিছু?’ শিক্ষিকা বরখাস্ত মামলায় প্রশ্ন হাইকোর্টের – calcutta high court given an order about a case of mid day meal of hooghly district and raised mp locket chatterjee name during hearing


মিড ডে মিলের খাবার চুরির অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষিকাকে অবিলম্বে চাকরি ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। একইসঙ্গে রাজ্য ও স্কুলকে ২ সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকার চার বছরের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

হুগলির চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে মিড ডে মিলের খাবার চুরির অভিযোগে বরখাস্ত করা হয় এক শিক্ষিকাক। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এদিন মামলার শুনানিতে হাজিরা দেন ডিআই। তিনি স্বীকার করে নেন, সাংসদ লকেট অভিযোগের ভিত্তিতে তিনি কিছু না বুঝেই সাসপেন্ড করেন ওই শিক্ষিকাকে। সেই কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, ‘তাহলে কি লকেট চট্টোপাধ্যায় বলেই এতকিছু? এর সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত?’

Mid Day Meal : টোটোয় বস্তা তুলেই ধাঁ! মিড ডে মিলের চাল চোর ধরল গ্রামবাসীরা, হইচই দুর্গাপুরে
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত বছর চারেক আগে। হুগলির চুঁচুড়া বাণী মন্দির স্কুলে মিড-ডে-মিলে নুনভাত খাওয়ানোর ঘটনায় সেইসময় রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায়। অভিযোগ উঠেছিল, ২৫ হাজার টাকার ডিম কেনা হলেও ছাত্রীরা পায়নি একটাও। ২৫৬ বস্তা চালের কোনও হদিশ পাওয়া যায়নি। কয়েক মাস ধরে কখনও ফেন-ভাত, কখনও আলু-সিদ্ধ ভাত খেতে দেওয়া হয়েছিল ছাত্রীদের। এমনকী ডিআই থেকে ডিএম, সর্বত্র জানানোর পরেও কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ ওঠে। এরপর মিড ডে মিল নিয়ে এহেন দুর্নীতির অভিযোগ পেয়ে, হুগলির ওই স্কুলে হাজির হন এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তারপরেই কার্যত নড়েচড়ে বসে প্রশাসন।

কেন এমন পরস্থিতি তৈরি হল, সেই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, সেই সময় স্কুলে কোনও প্রধান শিক্ষিকা বা টিচার ইন চার্জ ছিলেন না। আর এই অব্যবস্থার জন্য অভিযোগের আঙুল উঠেছে স্কুল তৎকালীন পরিচালন সমিতির বিরুদ্ধে। আবার পরিচালন সমিতির তরফে দায় চাপানো হয়েছিল স্কুলের চার শিক্ষিকার উপর। পরিচালন সমিতির দাবি ছিল, স্কুলের ৪ শিক্ষিকাই মিড ডে মিলে অচলাবস্থার জন্য দায়ী। তার কয়েকদিনের মধ্যেই সাসপেন্ড করা হয় ওই শিক্ষিকাকে।

Mid Day Meal : মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা? শোরগোল সাগরপাড়ায়
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিড ডে মিল নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে কেন্দ্রও। সংবাদ সংস্থা PTI-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, শিক্ষা মন্ত্রকের তরফে এক পরিসংখ্যান প্রকাশ করা হয়ে। সেখানে উল্লেখ করা হয়, গতবছর মাত্র ছয় মাসেই কমপক্ষে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *