Nusrat Jahan : ফ্ল্যাট মামলায় আজ তলব ইডির, এখনই কোর্টে হাজিরা দিতে হচ্ছে না নুসরতকে – ed has summoned nusrat jahan today in the flat fraud case


এই সময়: রাজারহাট-নিউটাউনে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় আদালতে সাময়িক স্বস্তি পেলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। সোমবার ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে অভিযুক্ত সংস্থাটির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির শুনানি ছিল আলিপুর আদালতে। সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত এদিন নির্দেশ দিয়েছে, এখনই হাজিরা দিতে হবে না নুসরতকে।

Nusrat Jahan ED Summon : নুসরতকে তলব ED-র! তৃণমূলের তারকা সাংসদকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
তবে, আগামী ৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থিত থাকতে হবে নুসরতকে। অর্থাৎ, এই মামলায় আপাতত তিন মাস স্বস্তি পাচ্ছেন তৃণমূল সাংসদ। তবে এই ফ্ল্যাট প্রতারণার মামলাতেই আজ, মঙ্গলবার নুসরতকে তলব করেছে ইডি। তদন্তে সহযোগিতা করবেন বলে শুরু থেকেই জানালেও আজ তিনি ইডির অফিসে যাবেন কি না, সে বিষয়ে সোমবার রাত পর্যন্ত নুসরতের তকফে কিছু জানানো হয়নি। ফ্ল্যাট দুর্নীতি মামলায় ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে সংস্থাটির বিরুদ্ধে প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করতে যান প্রতারিতরা।

Ruplekha Mitra : সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া সম্ভব নয়, সময় চেয়ে ED-কে চিঠি রূপলেখার
তবে, থানা অভিযোগ নেয়নি বলেই দাবি প্রতারিতদের। এরপরে আদালতের দ্বারস্থ হন প্রতারিতরা। একইসঙ্গে প্রতারিতদের নিয়ে ইডির কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। নুসরতের পাশাপাশি ফ্ল্যাট প্রতারণার মামলায় আজ তলব করা হয়েছে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে। ডেকে পাঠানো হয়েছে আর এক অভিনেত্রী রূপলেখা মিত্রকে। তবে, তিনি শনিবারই তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছেন। ইডি সূত্রে খবর, ওই সংস্থার ডিরেক্টর হিসাবে নুসরতের কী ভূমিকা ছিল, তিনি ওই সংস্থা থেকে লোন নিয়েছিলেন বলে যে দাবি করেছেন, তার কারণ কী, ওই সংস্থাটি কীভাবে কাজ করত–এ সব বিষয়ে জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *