Mohammed Siraj | Asia Cup 2023 Final: এক ওভারেই চার উইকেট! ঐতিহাসিক মাইলস্টোনে সিরাজের ৫০


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা (IND VS SL | Asia Cup 2023 Final)। আর এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাট করছেন শ্রীলঙ্কা। কিন্তু দাসুন শনাকাদের (Dasun Shanaka) কাপ জয়ের স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২৯ বছরের ডান হাসি পেসার আগুন ঝলসালেন বল হাতে। এক ওভারে একাই তুলে নিলেন চার উইকেট! শ্রীলঙ্কা ১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ব্য়াট করতে নেমে।

সিরাজ একাই নিয়ে ফেললেন ছয় উইকেট। এক উইকেট জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। এদিন সিরাজের নিঁখুত লাইন-লেন্থ ও সুইংয়ের মিশেলে হামাগুড়ি দিল শ্রীলঙ্কার টপ থেকে মিডল অর্ডার। পাথুম নিশঙ্কা (২), সাদিরা সামারাউইকরামা (০), চরিথ আশালঙ্কা (০), ধনঞ্জয় ডি সিলভা (৪) ও দাসুন শনাকা (০) সিরাজের শিকার হয়েছেন। এর মাঝেই কুশল পেরেরার (০) উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা।

আরও পড়ুন: Asia Cup 2023 Final: মাঠে পা দিয়েই মাইলস্টোন রোহিতের! সচিনকে ছাপিয়ে ধোনিকে ছোঁওয়ার অপেক্ষা…

সিরাজ চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করে ফেললেন। সিরাজই প্রথম ভারতীয় যিনি চার উইকেট নিলেন এক ওভারে। এর পাশাপাশি সিরাজ দ্রুততম ভারতীয় হিসেবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৫ উইকেট নিলেন। তাঁর লাগল মাত্র ১৬টি বল। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি চামিণ্ডা ভাসের। সিরাজ প্রথম ভারতীয় বোলার হিসেবে এশিয়া কাপের ফাইনালে নিলেন ৫ উইকেট। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে নিলেন ছয় উইকেট। কুম্বলে ১৯৯৩ সালে সিএবি জুবিলি টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়েছিলেন ছয় উইকেট। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংসের ১৩ ওভারের খেলা চলছে। তারা ৪০ রান তুলেছে। চলে গিয়েছে আট উইকেট। সিরাজের ঝুলিতেই এসে গিয়েছে হাফ ডজন উইকেট। বুমরা ছাড়াও উইকেট পেলেন হার্দিক পাণ্ডিয়া।

আরও পড়ুন: WATCH: ‘এভাবে হবে না’, শুভমনের উপর চরম বিরক্ত রোহিত! ফাঁস হয়ে গেল ভিডিয়ো

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *