Shah Rukh Khan Security,প্রাণহানির শঙ্কা শাহরুখের! চোখের দেখাও বন্ধ হবে ভক্তদের – shah rukh khan security enhanced know the reasons watch the video


সকাল সকাল দুঃসংবাদে দিন শুরু হল বাদশা ভক্তদের। এবার নাকি তাঁকেও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। বাদশা খান নিজেই অভিযোগ করেছেন পুলিশের কাছে। চলতি বছরের শুরু থেকেই তুমুল চর্চায় আছেন শাহরুখ। পাঠানের ধুঁয়াধার সাফল্যের পর জওয়ান একের পর এক রেকর্ড ভেঙে বক্স অফিসে সুনামি এনেছে। বছর শেষে আবার মুক্তি পেতে চলেছে Dunki। আর এই সুসময়েই নাকি একের পর এক হুমকি পাচ্ছেন তিনি! পরিবর্তন হচ্ছে কিং খানের নিরাপত্তায়।মহারাষ্ট্রের রাজ্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ গিয়েছে প্রত্যেক পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ এবং স্পেশাল প্রোটেকশন ইউনিটে। অবিলম্বে Y+ ক্যাটেগরির নিরাপত্তা বহাল করা হয়েছে। ১১ জন নিরাপত্তা কর্মী ঘিরে থাকবেন বাদশাকে। থাকবেন ৬ জন কমান্ডো, ৪ পুলিশকর্মী এবং একটি ট্র্যাফিক ক্লিয়ারেন্স গাড়ি। মন্নতেও ডিউটি থাকবে পুলিশকর্মীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *