কী এই সর্বতোভদ্রমণ্ডল?
প্রসঙ্গত, সর্বতোভদ্রমণ্ডল হল তন্ত্রের একটি বিখ্যাত যন্ত্র। ২৫৬ টি বর্গক্ষেত্রের উপর শাস্ত্র সম্মতভাবে অষ্টদল পদ্ম ও তাকে ঘিরে বীথিকা অঙ্কন করতে হয়। তাকে ঘিরে চৌষট্টিঘর কাটা থাকে-যা চৌষট্টি যোগিনীর প্রতীক। বাংলার পুজো পদ্ধতি ও তন্ত্রের যন্ত্র সংকেত যাঁরা জানেন, তাঁরা বলেন, যন্ত্রে পদ্ম বা অষ্টদলপদ্ম নারী জননাঙ্গের প্রতীক। আসলে পুরো বিষয়টি হচ্ছে উর্বরা শক্তির প্রতীক। বাস্তবের কৃষিকাজ পদ্ধতিকে একটি প্রতীকে যন্ত্র ও ঘটে ধরে সফলতার প্রার্থনাই মূল উদ্দেশ্য বলে অনেকে মনে করেন।
সর্বতোভদ্রমণ্ডল তৈরির ভাবনা কোথা থেকে এল?
বিষ্ণুপুরে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত কাঠের সর্বতোভদ্রমণ্ডলের আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন করেন সহকার ভারতীর রাজ্য শাখার সংগঠন সহ প্রমুখ রতন প্রামাণিক। উপস্থিত ছিলেন হেমন্ত পাল, শ্রীধর চন্দ্র পাল, সমীর দে, ত্রিদিব মহাপাত্র প্রমুখ। সহকার ভারতী ও বিষ্ণুপুর কাষ্ঠ শিল্পী উন্নয়ন সমবায় সমিতির তরফে বলা হয়েছে, একটি হারিয়ে যাওয়া সংস্কৃতি তাঁরা পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন। তাঁদের আশা, জেলার বিভিন্ন প্রান্তের দুর্গা পুজো কমিটিগুলি তাঁদের তৈরী কাঠের সর্বতোভদ্রমণ্ডল সংগ্রহ করে এই শিল্পীদের পাশে দাঁড়াবেন। পুজোর আগেই এই নয়া জিনিসের উদ্ভাবন পুরোহিতদের কাজটা অনেকটাই সহজ করবে বলে দাবি। আসলে দুর্গাপুজোর কাজ অনেক প্রলম্বিত ও পরিশ্রমের। পুজোর জোগাড়ে, উপাচারে অনেকটাই সময় লাগে। সেক্ষেত্রে এই কাঠের সর্বতোভদ্রমণ্ডল সেই সময় খানিকটা হলেও কমিয়ে আনবে বলে দাবি প্রস্তুতকারকদের।
দুর্গাপুজোর আচার রীতি নীতি, রাজ্যের একাধিক জায়গায় দুর্গাপুজো শুরু হওয়া নিয়ে প্রচলিত রয়েছে দারুণ দারুণ সব লোক গল্প। সেই সব লোক গল্প সহ রাজ্যের বিভিন্ন পুজোর ছবি ভিডিয়ো ও স্টোরি পড়তে হোয়াটস অ্যাপে ফলো করুন এই সময় ডিজিটাল আর ক্লিক করুন এখানে।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
Get all the latest news on Durgotsav 2021, মহালয়া , Bodhon, Durga Puja in Bengal, বোধন , mahashtami celebration and much more from Eisamay.
