হেমা মালিনীর ৭৫তম জন্মদিনের গালা পার্টি। হাজির হয়েছিল অলমোস্ট গোটা বলিউড। আর সেখানেই ফের একবার ফটো জোনে এলেন জয়া বচ্চন। এমনিই তিনি আসা মানে তটস্থ হয়ে থাকেন ফটোগ্রাফাররা। এই বুঝি আবার বকা খেলেন জয়া বচ্চনের থেকে। এদিন শুরুটা ভালো হলেও, যেই না তাঁকে একটু তাকাতে বললেন ফটোগ্রাফাররা। অমনি আবার মিঠে বকুনি এল জয়া বচ্চনের থেকে। ব্যাস সব্বাই আবার স্পিকটি নট! এটা অবশ্য সিগনেচার জয়া বচ্চন স্টাইল হয়ে দাঁড়িয়েছে। সে হোক। জয়া স্টেজ ছাড়তেই সেখানে পাওয়া গেল আরও দুই স্টানিং নায়িকাকে। এভারগ্রিন রেখা এবং পাওয়ার প্যাকড নায়িকা বিদ্যা বালনকে। তাঁদের অবশ্য ক্যামেরার জন্যে পোজ দিতে কোনও আপত্তি নেই। আর নিজেদের মধ্যেও কথা যেন শেষ হওয়ার নয়। হেমা মালিনীর ডাকে সাড়া দিয়ে এলেন সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং রাজকুমার রাও। এই ইভেন্টের আরও ভিডিয়ো দেখতে চান? নজরে থাকুক এই সময় ডিজিটালের ভিডিয়ো ওনলি প্ল্যাটফর্ম TimesXpBangla।
