Recruitment Scam Case : নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, নতুন আধিকারিককে নিযুক্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় – calcutta high court justice abhijit ganguly appoint new investigation officer in recruitment scam case


Aনিয়োগ দুর্নীতি মামলায় এল নয়া মোড়। পুজোর আগেই CBI-এর ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ (SIT)-এ স্নেহাংশু বিশ্বাস নামক এক অভিজ্ঞ অফিসারকে নিযুক্ত করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি দিল্লিতে কর্মরত। CBI এর এই আধিকারিককে ২০ অক্টোবরের মধ্যে কলকাতায় বদলি করে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে এখন কোনওভাবেই সরানো যাবে না, নির্দেশ দিয়েছেন বিচারপতি।

CBI-কে ছুটির পর এযাবৎ নিয়োগ দুর্নীতির তদন্তের যাবতীয় অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। এতদিন ধরে কী কী তদন্ত এই নিয়োগ দুর্নীতি নিয়ে হয়েছে তা মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতে। মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে আগামী ২৯ নভেম্বর।

আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত আদালতে জানান, রাজ্য প্রাথমিক কাউন্সিল সুপ্রিম কোর্টে আবেদন করেছে। OMR সিট বিতর্কে সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশে স্থগিত চাওয়া হয়েছে ওই আবেদনে। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য এই মামলায় এসএলপি ফাইল করেছেন।

এদিন বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন করা হলে শীর্ষ আদালত খারিজ করে দেয়। ফলে দ্রুত শুনানি ও সিঙ্গল বেঞ্চের নির্দেশ স্থগিতের আবেদন আপাতত গ্রহণ করা হয়নি।

Partha Chatterjee : প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CBI-র
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলায় সংশ্লিষ্ট বেঞ্চ থেকে শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তারপরেও পর্ষদের এই আবেদন করার পিছনে বলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ ‘হার্স অর্ডার’ দিয়েছে। যে কোনও ব্যক্তি প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করতেই পরে। কিন্তু, এখানে পর্ষদের এই আবেদন আসলে মামলার গতি রোধ করার চেষ্টা বলে মনে করছে আদালত। তাদের এই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসছে।”

উল্লেখ্য, গোটা রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো তোলপাড়। একাধিক তথ্য প্রতিদিন উঠে আসছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ED-র হাতে গ্রেফতার হন তিনি। আপাতত তাঁর ঠাঁই হয়েছে সংশোধনাগারে।

অন্যদিকে, শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, নতুন করে ধরপাকড় শুরু হয়েছে রাজ্য়ে পুরনিয়োগ দুর্নীতি নিয়েও। মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছিল CBI। আর তা নিয়েই বঙ্গ রাজনীতিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। এর আগে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে অয়ন শীল, কুন্তল ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *