Kolkata Metro : সাড়ে সাত লাখের দুয়ারে মেট্রোর যাত্রী – durga puja 2023 record number of metro passengers on chaturthi


এই সময়: সর্বকালীন রেকর্ড এখনও অনেক দূরে। তবু ২০২৩-এর দুর্গাপুজোয় কলকাতা মেট্রোর অনেক রেকর্ডই উলটে যাওয়ার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। তৃতীয়ার পর চতুর্থীতেও বিপুল যাত্রীসংখ্যায় রীতিমতো আশান্বিত কলকাতা মেট্রো রেলের কর্তারা।

মঙ্গলবার, তৃতীয়ায় সাত লাখ ছ’হাজার ৬৫৭ জন যাত্রী মেট্রোয় সওয়ার হন। ২০২২-এর ষষ্ঠীতেই সংখ্যাটা ছিল সাত লাখ ২৪ হাজার ৯০০। আর বৃহস্পতিবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলে দিলেন, ‘এ বছর চতুর্থীতে মেট্রোর যাত্রীসংখ্যা ছিল ৭ লাখ ৪৯ হাজার ১৬০। একটুর জন্য সাড়ে সাত লাখের ঘর ছুঁতে পারেনি মেট্রো।’

হিসেব বলছে ২০১৯-এর পুজোর পর একদিনে এত বেশি যাত্রী পায়নি মেট্রো। একদিনে সর্বোচ্চ যাত্রীর রেকর্ড ২০১৯-এই। সে বছর ৩ অক্টোবর ৯ লাখ ২২ হাজার যাত্রী মেট্রোয় চেপেছিলেন

চতুর্থীর যাত্রীসংখ্যা নিয়ে কলকাতা মেট্রো জানাচ্ছে, সে দিন সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন দমদম স্টেশন দিয়ে। এখানকার যাত্রীসংখ্যা ছিল ৭৬,৫৮৭। দুই, তিন ও চার নম্বরে ছিল এসপ্ল্যানেড (৫৩,০২০), কালীঘাট (৫২,১২০) এবং রবীন্দ্র সদন (৪৫,১০৩)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *