Puchka Pandal in Kolkata : ‘অনেকে খেয়ে নিচ্ছেন, আটকাতে পারছি না!’ ফুচকার প্যান্ডেল নিয়ে মহা ঝামেলায় উদ্যোক্তারা – behala notun dal puchka pandal in kolkata attracting visitors for durga puja 2023


পুজো মণ্ডপে ঘুরতে গিয়ে মুখ চলবে না, তা কী করে হয়? ঘোরাঘুরির মাঝেই টোটকা খাবারের জন্য এগরোল, চাউমিন, ভেলপুরি, ফুচকার দোকানে ভিড় জমান দর্শনার্থীরা। এবার জিভে জল আনা ফুচকা দিয়েই যদি তৈরি হয় আস্ত একটা মণ্ডপ? তেমনটাই করে দেখিয়েছে বেহালা নতুন দল। তাঁদের পুজো মণ্ডপে ঢুকলে ‘ফুচকা’র জগতে ঝাঁপ দেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

কী ভাবে হল এই মণ্ডপ?

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় এক লাখ ফুচকা দিয়ে এই মণ্ডপ বানানো হয়েছে। যদিও, ফুচকা ছাড়াও ফুচকা খাওয়ার বাটি হিসেবে ব্যবহৃত শালপাতা, ফুচকা স্টল বা বিক্রেতাদের ঝুড়ি সহ একাধিক ফুচকা জগতের উপাদান জায়গা পেয়েছে গোটা মণ্ডপ জুড়ে।

কেন ফুচকা থিম?

বেহালা নতুন দলের আহ্বায়ক সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মূলত বাঙালিদের অতি প্রিয় একটি মুখরোচক খাবার ফুচকা। আট থেকে আশি সকল বয়সের মানুষই ফুচকা খেতে পছন্দ করেন। সেই কারণে, খুব গুরু গম্ভীর কোনও থিম না রেখে মজাদার এই থিমের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আরও একটি বার্তা দিতে চাইছে আমাদের মণ্ডপ। তাঁর কথায়, ফুচকা খাদ্যটিকে প্রধান খাদ্য হিসেবে ধরা হয় না। এমনকি, ফুচকা বিক্রেতা সহ সমাজের অনেক শ্রমজীবী মানুষ রয়েছেন, যাঁরা আমাদের অত্যন্ত প্রিয় জিনিস বছরের পর বছরের তৈরি করে এলেও তাঁরা গুরুত্ব পান না। সেই কারণেই আমরা ওই শ্রেণির মানুষকে তুলে ধরলাম।

এত ফুচকা এল কোথা থেকে?

মণ্ডপ সাজানোর জন্য যে পরিমাণ ফুচকা লেগেছে তার সিংহভাগটাই বানানো হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, হুগলি থেকে কারিগররা এসেছিলেন মণ্ডপ নির্মাণ করার জন্য। তাঁদেরকে ফুচকা বানানো শেখানো হয়েছে। এরপর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে গোটা কর্মযজ্ঞ। তৈরি হয়েছে প্রায় ৮০ হাজার ফুচকা। বাকি ২০ হাজার ফুচকা কিনে আনা হয়েছে বড়বাজার থেকে।

Durga Puja in Kolkata : পুজো শহরে কমেছে বাস-অটো! ‘ভরসা’-র অ্যাপ ক্যাপ চড়তে পকেট খালি কলকাতাবাসীর
দর্শকদের সামলানো কীভাবে?

রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা আসছেন এই ফুচকার প্যান্ডেল দেখতে। অনেক সময় ছোট্ট বয়সের দর্শনার্থীরা ভুল করে ফুচকা প্যান্ডেল থেকে খুলে নিয়ে যাচ্ছেন। আমাদের স্বেচ্ছা সেবকরা বারবার মণ্ডপে হাত না দেওয়ার বার্তা দিয়ে যাচ্ছেন। কিন্তু ওটা যে ফুচকা! হাত আটকানো মুশকিল। তাই কিছু করার নেই। বিষয়টি মজার ছলেই নিচ্ছেন উদ্যোক্তারা।

ঘরে বসেই পান পুজোর খবর, সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *