Nusrat Jahan: ‘দীপিকাকে নকল! ও চাঁদ হলে তুমি…’ তুমুল ব্যঙ্গ-বিদ্রুপের শিকার নুসরত…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’, এই রিলটি বর্তমানে ট্রেন্ডিং(Trending) ইনস্টাগ্রামে। সেই ট্রেন্ডিং রিল আরও চর্চ্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কারণ এই অডিওতে রিল বানিয়েছেন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)। সোমবার তাঁর পথেই হাঁটলেন টলিউডের নায়িকা ও সাংসদ নুসরত জাহান(Nusrat Jahan)। এরপরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষের বন্যা।

আরও পড়ুন- Agnidev Chatterjee Health Update: সোমবার তড়িঘড়ি অস্ত্রোপচার, এখন কেমন আছেন অগ্নিদেব? জানালেন সুদীপা

ওয়ামিকা গাব্বির(Wamiqa Gabbi) এই সংলাপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এই সংলাপে ভিডিয়ো তৈরি করেছেন। তাঁর মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে ‘কফি উইথ করণ ৮’-এ গিয়ে কিছু মন্তব্যের দৌলতে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। সম্পর্ক নিয়ে কথা বলার সময়ে দীপিকা বলেন যে রণবীরকে ডেট করার মাঝে অন্য পুরুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেখান থেকেই শুরু হয়ে যায় সমালোচনা। নেটিজেনরা মনে করছেন, এই সমালোচনার জবাব দিয়েই ওয়ামিকার সংলাপে রিল ভিডিওটি তৈরি করেন দীপিকা। এরপরেই নুসরত দীপিকার মতোই সেই ভিডিয়ো বানান। তিনি লেখেন, ‘এটা করতে হতো, এটা খুব মজার’।

নুসরতের এই ভিডিয়ো পোস্ট করা মাত্রই শুরু হয় ব্যঙ্গ, বিদ্রুপ। কেউ লেখেন, “দীপিকাকে নকল করো না।” কেউ আবার লেখেন, “দীপিকা পাড়ুকোন চাঁদ হলে তুমি চাঁদমালা।” এছাড়াও নানা কটু মন্তব্য করতে থাকে নেটিজেনরা। শুধু দীপিকাকে নকলের জন্য নয়, নুসরতের ঠোঁট নিয়েও নানা কুমন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এমনকী সেই কটাক্ষের ঝড়ে উঠে আসে নুসরতের বিয়ে, সন্তান থেকে শুরু করে যশের ইয়ারিয়াঁ প্রসঙ্গও। এমপি হয়ে তাঁর এহেন আচরণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

 

আরও পড়ুন- Actress Suicide Case: ফের আত্মহত্যা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ…

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে যশ দাশগুপ্তের প্রথম বলিউডি ছবি ‘ইয়ারিয়াঁ টু’। পাশাপাশি একসঙ্গেও পর্দায় ফিরছেন যশ-নুসরত। এর মাঝেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন যশরত। মলদ্বীপে ছুটি কাটানোর বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তারকা দম্পতি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *