Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে IAS অফিসার, একগুচ্ছ নথি পেশ – municipality recruitment scam ias officer jyotishman chatterjee present at ed office


পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁর বাড়িতে রেইড হয়েছিল। এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। সোমবার সকালে সল্টলেকে ইডি দফতরে পৌঁছন এই আইএএস অফিসার। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে। এর আগে তাঁর সল্টলেকের বাড়িতে রেইড করেছিলেন ইডি আধিকারিকরা। সোমবার সকালে বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রবেশ করেন তিনি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সূত্র ধরেই প্রকাশ্যে আসে পুরনিয়োগ দুর্নীতি মামলা। পুরনিয়োগ মামলায় ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই তদন্তে নামে ইডি এবং সিবিআই। ইতিমধ্যেই বেশকিছু জায়গায় তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। তারমধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িও রয়েছে।

ফিরহাদের বাড়িতে তল্লাশি
পুজোর ঠিক আগেই গত চলতি মাসের ৮ তারিখ সকালে ফিরহাদ হাকিমে বাড়িতে পৌঁছান সিবিআই আধিকারিকরা। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি শুরু করেন সিবিআই-এর তদন্তকারীরা। বাইরে থেকে বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। এদিকে ফিরহাদের বাড়ির তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই তাঁরা বাড়ির সামনে জমায়েতকরেন অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভও দেখাতে থাকেন অনেকে। কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগানও শোনা যায়।

রথীন ঘোষের বাড়িতে তল্লাশি
শুধু ফিরহাদ হাকিমই নয়, তল্লাশা চালানো হয় আরও বেশকিছু জায়গায়। তারমধ্য অন্যতম রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের বাড়ি। রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। মাইকেল নগরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় মদন মিত্রের বাড়িতেও। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারেও চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। ডায়মন্ডহারবার পুরসভা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদারের বাড়িতে হানা দেন সিবিআই-এর আধিকারিকরা।

সরব হয়েছেন মমতা
এদিকে কেন্দ্রীয় সংস্থার এই ধরণের তল্লাশিকে বারেবারেই রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। গ্রেফতারও করা হয় তাঁকে। আর ইডির অভিযানের প্রেক্ষিতে সরাসরি মুখ খুলতে দেখা যায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশির প্রসঙ্গও টেনে আনেন তিনি। বাড়িতে তল্লাশি চালানোর সময় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা চিনির কৌটো, ঘিয়ের কৌটো বা তেলের কৌটো উল্টে দিচ্ছে, আলমারিতে ক’টি শাড়ি আছে, তার ছবি তুলছে বলে দাবি করেন মমতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *