অভিষেকই প্রথম নয়! আগেও বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বচ্চন পরিবারে অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) পরেই যিনি দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে ধনী তিনি হলেন ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan)। বুধবার ৫০-এ পা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তাঁর জীবন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এমনকী তাঁর বিয়ে নিয়েও রটেছিল নানা গল্প। মাঙ্গালুরুর মেয়ে ঐশ্বর্য তাঁর রূপের ঝলকেই প্রথম বাজিমাত করে দিয়েছিলেন। এক ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে তিনি প্রথম নজর কাড়েন। এরপরেই মিস ওয়ার্ল্ডের খেতাব। ১৯৯৭ সালে সিনেমার দুনিয়ায় পা রাখা তামিল সিনেমা ইরুভার দিয়ে। সেই বছরেই মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি।

আরও পড়ুন- Arijit Singh Concert: মঞ্চে অরিজিৎকে ফ্লাইং কিস রণবীরের, শো শেষে জোর করে গায়ককে জড়িয়ে চুমু অনুরাগীর…

কেরিয়ারের শুরুতে কাজ কম ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে থাকতেন ঐশ্বর্য। সলমান খানের সঙ্গে তাঁর প্রেম-বিচ্ছেদ দিনের পর দিন খবরের শিরোনামে উঠে এসেছে। সলমানের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেছিলেন ঐশ্বর্য। এরপর বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়ায় তাঁরা। তবে শেষমেষ তাঁর থেকে ৫ বছরের ছোট অভিষেক বচ্চনের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন বিশ্বসুন্দরী।

শোনা যায়, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর প্রেম হয় ধুম ২-এর সেটে। ২০০৭ সালে তাঁদের বিয়ের আগে উঠে আসে নানা গল্প। জানা যায় যে ঐশ্বর্যর কুন্ডলীতে নাকি রয়েছে মাঙ্গলিক দোষ, রয়েছে প্রথম স্বামীর মৃত্যুও। সেই কারণেই নাকি রাই সুন্দরীকে অভিষেকের আগে একটি গাছের সঙ্গে বিয়ে করতে হয়েছিল। এই খবর রটে গিয়েছিল ঝড়ের গতিতে। গাছের সঙ্গে বিয়ে দিয়ে নাকি দোষ কাটানো হয়েছিল ঐশ্বর্যর।

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan: ৫০-এ পা! একঝলকে দেখে নিন ঐশ্বর্য রাই-এর সম্পত্তির পরিমাণ

‘গাছের সঙ্গে বিয়ে’ বিতর্কে একসময় মুখ খোলেন অমিতাভ বচ্চনও। সেই সময় বিগ বি দাবি করেন যে বিয়ের আগে নাকি ঐশ্বর্যর কুন্ডলীই দেখেনি বচ্চন পরিবার। এমনকী তারা একেবারেই ‘কুসংস্কারাচ্ছন্ন’ নয়। অমিতাভ বলেছিলেন, ‘গাছটা কোথায়? দয়া করে আমাকে দেখান। ঐশ্বর্য একটাই বিয়ে করেছে, আর সেটা হল আমার ছেলে। এবার যদি না আপনারা অভিষেককে গাছ ভেবে থাকেন।’

ঐশ্বর্যর বিয়ে ঘিরে এই গল্প প্রসঙ্গে দেশে এমনকী বিদেশেও নানা প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই বিষয়ে ২০০৮ সালে মুখও খুলেছিলেন ঐশ্বর্য। তিনি কার্যত ‘গাছের সঙ্গে বিয়ে’-র গুজব উড়িয়ে দিয়েছিলেন। ঐশ্বর্য জানান, অভিষেককে বিয়ের আগে তাঁকে নিয়ে ওঠা ‘গাছের সঙ্গে বিয়ে’ খবর নজর এড়ায়নি তাঁরও। তবে তিনি এই বিষয়টিকে অপ্রয়োজনীয় মনে করেছিলেন তাই বিশেষ গুরুত্ব দেননি। পাশাপাশি তিনি বলেন যে বচ্চন পরিবার সিদ্ধান্ত নিয়েছিল এই নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন পরিবারের মাথা অমিতাভ নিজে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *