Boro Maa Naihati : বড়মা’র বার্ষিক পুজোর অনলাইনে বুকিং, কোথায়-কীভাবে? জানুন বিশদে – boro maa naihati puja online booking system arranged by committee


আগামী ১২ নভেম্বর নৈহাটি বড় মা’র বার্ষিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার রাত ১২ টা থেকে পুজোর শুভারম্ভ। মায়ের পুজো সারাদিন ফেসবুক লাইভ সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা পৃথিবীর মানুষ ঘরে বসেই মায়ের পুজো দেখার সুযোগ পাবেন।

জানা গিয়েছে, আগামী ১২ নভেম্বর ২টো ৭ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। অমাবস্যা তিথি থাকবে ১৩ তারিখ দুপুর ২টো ৩৩ মিনিট পর্যন্ত। নিয়ম নিষ্ঠা সহকারে মায়ের পুজোর আয়োজন করা হতে চলেছে। যাঁরা মায়ের পুজো দিতে চাইছেন তাঁদের দারুণ সুযোগ করে দিচ্ছে পুজো কমিটি। অনলাইনে পুজোর বুকিং করার সুযোগ করে দেওয়া হয়েছে।


কী ভাবে হবে বুকিং?

জানা গিয়েছে, আগামী ১১ নভেম্বর পর্যন্ত অনলাইন পুজোর বুকিং করা যাবে। শনিবার রাত ১০টার মধ্যে আবেদন করতে হবে। পুজো কমিটি জানিয়েছে, নিজের নাম এবং গোত্র লিখে বুকিং এর জন্য আবেদন করতে হবে। নিজের কোনও ছবি পাঠানো যাবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুজোর জন্য বুকিং করা যাবে। বুকিংয়ের জন্য নম্বরটি হল – 8240820003। পুজোর দক্ষিণা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠানোর জন্যেও অনলাইন ব্যবস্থা করা হয়েছে।

Boro Maa Naihati : দীপান্বিতা অমাবস্যার জন্য আজ থেকেই নৈহাটির বড়মাকে দেওয়া যাবে পুজো, কী দেবেন-কী দেবেন না?
উল্লেখ্য, চলতি বছরের কালীপুজোর আগেই উদ্বোধন হয়েছে নৈহাটির বড় মা কালীর স্থায়ী নতুন মন্দিরের। সকলের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কষ্টি পাথরের বড়মার মূর্তিও। সকাল আটটা থেকে দুপুর একটা, দুপুর ১:৩০ থেকে ২:৩০ ও বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা। গত ২৬ অক্টোবর থেকে শুরু হয় বড় মা মন্দিরের একশো বছরের পূর্তির জন্য নানান অনুষ্ঠান। ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত পূজা পাঠ, মহাযজ্ঞ কর্মসূচি এবং নতুন মন্দিরের দ্বার উদঘাটনের অনুষ্ঠান আয়োজন করা হয়। অরবিন্দ রোডের উপর যেখানে বড়মার মন্দির ছিল সেখানেই নির্মাণ করা হয়েছে সুউচ্চ চূড়া বিশিষ্ট নয়া মন্দির। এছাড়াও তৈরি হয়েছে অতিথি নিবাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *