Adhir Chowdhury : ‘হাকিমের বিপদ আসছে…’, অধীরের মন্তব্যে শোরগোল রাজ্যে – adhir chowdhury says firhad hakim danger is coming


এই সময়: হাকিমের বিপদ আসছে বলে তির্যক মন্তব্য করলেন অধীর চৌধুরী। কেন্দ্রীয় এজেন্সির দিক থেকে বিপদের গন্ধ পেয়েই হাকিম তৎপর হয়ে উঠেছেন বলে মঙ্গলবার মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুরে অধীর এ দিন বলেন, ‘আমার মনে হয় হাকিম সাহেবের বিপদ আসবে। তাই উনি আগে থেকে তদন্তের কথা বলছেন। ইমানদার সৎ দেখাতে চাইছেন। ওঁর কথা থেকে আমি মনে করছি তাঁর বিপদ আসছে হাকিম সাহেব বুঝতে পারছেন।’

অধীর কারও পুরো নাম না-করলেও তৃণমূলের একাংশ মনে করছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ইঙ্গিত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিছু দিন আগেই পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ। জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হয়ে এখন হেফাজতে রয়েছেন।

এই পরিস্থিতিতে অধীর, হাকিমের বিপদ আসছে বলে মন্তব্য করায় এ দিন ফিরহাদ হাকিম পালটা বলেন, ‘অনেকেই অনেক কথা বলে। কে, কোথায় কী বলল, তার উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *