Mamata Banerjee Bhai Phota: শোভন-বৈশাখী থেকে শুরু করে ফিরহাদ-সুব্রত, ফোঁটা নিতে ‘দিদি’-র বাড়িতে কারা? – mamata banerjee bhai phota list of leaders who attend the event


আট থেকে আশি, বাংলার সকল মানুষের কাছে তিনি ‘দিদি’। প্রতি বছর রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে ধুমধাম করে ভাইফোঁটার আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত থাকেন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। ফোঁটা নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। রাজ্য রাজনীতির ‘সম্পর্ক সমীকরণ’-এর অনেকটাই আঁচ এই অনুষ্ঠান থেকে পান বিশেষজ্ঞরা।

এই বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটায় আয়োজনের কোনও ত্রুটি রাখা হয়নি। অন্যান্য বছরের চেনা মুখরা যেমন ছিলেন তেমনই তালিকায় ছিল কিছু নতুন নামও। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে থেকে ফোঁটা নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি প্রত্যেক বছরই দিদির বাড়ির পুজোয় উপস্থিত থাকেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এছাড়াও ছিলেন অরূপ বিশ্বাস, জাভেদ খান, ডেরেক ও’ব্রায়েন থেকে শুরু করে সুব্রত বক্সি, নির্মল মাঝি। পাশাপাশি এদিন কিছু সাংবাদিককেও ফোঁটা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কলকাতার প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়কেও ফোঁটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে ভাইফোঁটার ঠিক আগেই BJP-তে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপরের বছরগুলিতে তাঁকে আর এই দিনটিতে কালীঘাটে দেখা যায়নি। কিন্তু, তিনি বিধানসভা নির্বাচনে জয়ের পর ২০২২ সালে ভাইফোঁটার দিন সকলকে চমকে দিয়ে উপস্থিত হয়েছিলেন কালীঘাটের বাড়িতে। তাঁকে ফোঁটাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল। তবে চলতি বছর তিনি অসুস্থ। বার হতে পারছেন না বাড়ি থেকেও।

Mamata Banerjee News : অভিষেক-কন্যার সঙ্গে খুনসুটি! ‘ঠাম্মি’ মমতার কাণ্ডে মুখে হাসি সকলের, দেখুন ভিডিয়ো
আর সেই কারণে তাঁর উপস্থিত থাকা সম্ভবও নয়। এই বছর মুখ্য়মন্ত্রীর বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় বিশেষ কোনও বদল হয়নি। অন্যান্য বছর এই দিনটিতে কালীঘাটে ফোঁটা নিতে হাজির হতেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণের পর ভারাক্রান্ত মনে আক্ষেপ প্রকাশ করেছিলেন অনেকেই। রাজ্যের প্রবীণ এই রাজনীতিবিদ একডালিয়ায় বাড়িতে বোনেদের থেকে ফোঁটা নিয়ে সোজা চলে যেতেন দিদির বাড়ি। এই দিনটিতে তাঁর অনুপস্থিতিতে মন খারাপ আপনজনদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ধুমধাম করে হয় কালীপুজো। আর এই পুজোয় আমন্ত্রিত থাকেন বহু মানুষ। এমনকী, রাজ্য রাজ্যপাল সংঘাত নিয়ে যখন চর্চা চলত সেই সময়ও কালীপুজোয় সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন জগদীপ ধনখড়ও। এছাড়াও রাজ্যের একাধিক বিশিষ্টজন উপস্থিত থাকেন পুজোয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *