Jagadhatri Puja: অসমের ঘাস থেকে ভুট্টার খোসায় কালিয়া দমন, চন্দননগরের ‘ক্রাউড পুলার’ কানাইলাল পল্লীর থিমে পরিবেশ রক্ষার বার্তা – chandannagar jagadhatri puja committee kanailal palli puja pandal theme is eco friendly


চন্দননগরের জগদ্ধাত্রী মানে নতুন চমক। তা দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। রবিবার থেকেই শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজো। রবিবাসরীয় ছুটির দিনে ভারত ও অস্ট্রেলিয়া ম্য়াচ নিয়ে উত্তেজনার পাশাপাশি ঠাকুর দেখতেও ভিড় জমিয়েছেন অনেকে। নতুন নতুন থিম আলোর জাদু দেখা গেলেও এখানকার প্রতিমা এখনও সেই সাবেকিই। মণ্ডপে লাগলেও, জগদ্ধাত্রী প্রতিমাতে লাগেনি থিমের ছোঁয়া। এখানকার অধিকাংশ প্রতিমাকেই সাজানো হয় ডাকের সাজে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে প্রতিমা সাজে ও মণ্ডপ শয্যায় চমক এনেছে চন্দননগর কানাইলাল পল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এ বছরে তাদের পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে।

চন্দননগর কানাইলাল পল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির থিম ভাবনায় রাখা হয়েছে দায়বদ্ধতাকে। তারা মনে করেন, দায়বদ্ধ তারা মানুষের কাছে, নবজাতকের কাছে। সবুজয়াকে ধ্বংস করে যেভাবে চারিদিকে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তাতে প্রকৃতির রুষ্ট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে প্রকৃতিও বুঝিয়ে দিতে চাইছে প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে হবে। যদিও চন্দননগরের প্রতিমা ডাকের সাজের জন্য বিখ্যাত। তাই থিম পুজোর সঙ্গে প্রতিমাতে সাবেকিআনার ট্র্যাডিশনকেই ধরে রেখেছে পুজো উদ্যোক্তারা। প্রতিমার ডাকের সাজের মাধ্যমে শ্রীকৃষ্ণের কালিকা দমন চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত শ্রীকৃষ্ণের বাল্যবেলাকেই প্রতিমার সাজের মধ্যে দিয়েই প্রতিফলিত করা হয়েছে। দেবীর মাথার উপরে রয়েছে পঞ্চমুখী সাপ সেখানেই সাপের উপর উঠে নৃত্য করছেন শ্রীকৃষ্ণ। রয়েছে ছোটবেলার ননী চুরি থেকে জটায়ুর সঙ্গে লড়াই। যা দর্শনার্থীদের মন জয় করেছে। তবে মণ্ডপ শয্যায় লেগেছে থিমের ছোঁয়া। সম্পূর্ণ পরিবেশ বান্ধব মণ্ডপ নির্মাণ করেছেন উদ্যোক্তারা।

পুজো কমিটির সভাপতি রাজু চক্রবর্তী জানান,’এবছর পুজো ৫০ বছরে পদার্পণ করেছে । তাই সুবর্ণ জয়ন্তী বর্ষে থিমের মধ্য দিয়ে দায়বদ্ধতাকে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ, দায়বদ্ধ তারা মানুষের কাছে, নবজাতকের কাছে। সবুজয়ানকে ধ্বংস করে যেভাবে চারিদিকে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তাতে প্রকৃতির রুষ্ট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে প্রকৃতিও বুঝিয়ে দিতে চাইছে প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে হবে। তাই সবুজয়ানকে রক্ষা করতে মণ্ডপ শয্যায় ব্যবহার করা হয়েছে মৃত ভুট্টা পাতার খোসা, তাল গাছের ছোবড়া, নারকেল গাছের ছোবড়া, পাটকাঠি, অসমের মুন্নি ঘাস, বাঁশের কঞ্চি দিয়ে পরিবেশবান্ধব মণ্ডপ নির্মাণ করা হয়েছে। যা প্রকৃতিকে নষ্ট করে এমন কোন জিনিস ব্যবহার করা হয়নি।’

Jagadhatri Puja 2023 Date : ‘আলোর স্পর্শ’ থেকে ‘দায়বদ্ধ’! জেনে নিন চন্দননগরে সেরা ৫ জগদ্ধাত্রী পুজোর থিম

শুধু কানাইলাল পল্লীর মধ্যেই এই ভাবনা সীমাবদ্ধ রাখলে হবে না সারা বিশ্বের কাছে যখন এই ভাবনা ছড়িয়ে দিতে পারবেন তখনই তারা সার্থক হবেন বলে মনে করেন পুজো উদ্যোক্তারা । যদিও থিমের সঙ্গে প্রতিমাকে সংযুক্ত করা হয় না। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাবেকিয়ানা ডাকের সাজের জন্য বিখ্যাত। তাই সেটাকেই ধরে রেখেছি। তবে প্রতিমার সাজের মধ্যেও থিম রাখা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যকালাকেই ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার সাজে। যা দর্শনার্থীদের মন কেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *