Tota Roy Chowdhury: ‘হেরে যাওয়ার মানুষের গল্প বিক্রি হয় না…’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংসে ঝড় তুলেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী(Tota Roy Chowdhury)। অভিনেতার নাগাল পাওয়াই দুষ্কর। কলকাতা ছেড়ে তিনি এখন মুম্বইয়েই ব্যস্ত। সম্প্রতি করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি-তে সাড়া ফেলে দিয়েছিলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। এবার সেই রাস্তাই আরও প্রশস্ত। নীরজ পাণ্ডের (Neeraj Pandey) সঙ্গে কাজ করছেন অভিনেতা। এরই মাঝে বাংলায় আসছে তাঁর নয়া সিরিজ পিকাসো(Picasso)।

আরও পড়ুন- Ranbir Kapoor: ছোট থেকেই চরম লাঞ্ছিত, পরিবারকে বাঁচাতে খুনও করতে পারেন রণবীর!

বৃহস্পতিবার প্রকাশ্যে এল পিকাসোর ট্রেলার। ট্রেলার ও মিউজিক লঞ্চে মুম্বই থেকে একদিনের জন্য কলকাতায় এলেন টোটা। ট্রেলার দেখা যাচ্ছে তিনি একজন শিল্পী।  প্রথমবার রাজা চন্দের(Raja Chanda) সঙ্গে জুটি বেঁধেছেন টোটা রায়চৌধুরী। রাজা চন্দের পরিচালনায় ও প্রযোজনায় আসতে চলেছে নয়া ওয়েব সিরিজ(Web Series) পিকাসো(Picasso)। সেই ওয়েব সিরিজে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলি ও কাব্য ভৌমিক।

এই কাহিনীর সূত্রপাত একজন সাংবাদিক শ্রেয়াকে কেন্দ্র করে। হঠাৎই তাঁর বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান, যিনি ফরেনসিক বিভাগে ফটোগ্রাফার হিসাবে কাজ করতেন। পলাশ মুখার্জি নামে উত্তর কলকাতা নিবাসী, জাতীয় পুরস্কার বিজয়ী একজন  চিত্রশিল্পী আছেন, তাঁকে সবাই পিকাসো বলে ডাকে। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী, কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যাদের ছবি তিনি আঁকেন, রহস্যজনক ভাবে তাঁদের দুজনেরই অকাল মৃত্যু হয়। পরবর্তীকালে সাংবাদিক শ্রেয়া, পিকাসোর কাছে যায় এই ঘটনাটি কভার করতে। কিন্তু ঠিক এই সময়েই আরেকটি ঘটনা ঘটে, একজন উঠতি মডেল যাকে পিকাসো এঁকেছিলেন, তিনিও মারা যান।কাহিনীর প্রেক্ষাপটে পরতে পরতে গভীর রহস্যের ঘটনাবলী আরো ঘনীভূত হয়ে ওঠে। ফুটে ওঠে মারাত্মক প্রতিচ্ছবি।

আরও পড়ুন- Dunki: ‘থ্রি ইডিয়টসের থেকে ১০০ গুণ ভালো সিনেমা ডাঙ্কি’!

এই গল্পে সত্য অন্বেষণ করতে গিয়ে শ্রেয়া কোন রহস্যের উন্মোচন করতে শুরু করে? এই অকস্মাৎ মৃত্যুগুলোর পিছনে কার হাত রয়েছে? কেনই বা খুনগুলো করা হয়েছিল এবং পিকাসোকে অনুসরণ করার পিছনে কার, কীই বা অভিসন্ধি?রহস্যের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে খুব শীঘ্রই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *