পৌরাণিক কাহিনি মতে, এদিন উৎসব পালন করেন দেবতারা। দীপাবলী উৎসবের ১৫ দিন পর কার্তিক পূর্ণিমায় পালিত এই দীপ উৎসবের নাম তাই দেব দীপাবলী। এদিন গঙ্গায় স্নান করতে মর্ত্যে আসেন সব দেব-দেবীরা। এই দেব দীপাবলির দিনেই কাশীর ঘাটেই শক্তিশালী ও ভয়ঙ্কর ত্রিপুরাসুরকে বধ করেছিলেন মহাদেব বলে কথিত।
