প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, সোমবার থেকেই বড় হাওয়া বদল


শীতের সময় ধেয়ে আসছে সাইক্লোন? কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি ফের একবার দুর্যোগের সম্ভাবনা! নভেম্বরের শেষ লগ্নে পৌঁছে গিয়েও সেভাবে শীত উপভোগ করতে পারছেন না সাধারণ মানুষ। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। এর নাম হবে মিগজাউম।

বাংলার দিকে ধেয়ে আসছে সাইক্লোন? কী বলছে আবহাওয়া দফতর?
আদৌ মিগজাউম তৈরি হবে কিনা তা স্পষ্ট ছিল না। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।’

সোমবার থেকে রাজ্যের আবহাওয়া বিপুল বদলাতে পারে, জানা যাচ্ছে এমনটাই। এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। আপাতত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রবিবার। সোমবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল বরাবর তা এগোবে এবং তারপর ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে। মিগজাউমের ঠিক কী প্রভাব বাংলার উপর পড়তে চলেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেভাবে মেলেনি শীতের দেখা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সোমবারের পর থেকে বদলাতে পারে কলকাতার আবহাওয়া।

LIVE: শীতের পথে কীসের বাধা? ফের উধাও হবে শীত?

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীত পড়বে না বলেও জানানো হচ্ছে। আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই শীত উপভোগ করার সম্ভাবনা বেশ কম। এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শীতের আমেজ জেলাগুলিতে। তাপমাত্রা খুুব বেশি না কমলেও মনোরম আবহাওয়া থাকবে। স্বাভাবিকভাবেই এই সময় পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *